Skip to content

মানব জনম লয় মানুষ হইবার তরে

  • by

পশুপাখি সহজেই পশুপাখি, বৃক্ষ জন্মেই বৃক্ষ। কিন্তু মানুষকে তার সাধনা দিয়ে মানুষ হতে হয়। কমপক্ষে সারাজীবন সাধনা করে যেতে হয় মানুষ হতে। জানেন কি? চিত্রকরদের জন্য সবচেয়ে কঠিন হল মানুষের পোট্রেট আঁকা। গাছ, পশু, আকাশ, সাগর, পাহাড় আঁকা গেলেও মানুষের মুখটিকে ফুটিয়ে তোলা কঠিনতম অঙ্কন বিদ্যা। কেন?

কারন মানুষ সবচেয়ে জটিল প্রাণী আর মানুষ হওয়াও সবচেয়ে কঠিন কাজের অন্যতম। মানুষ সারাজীবন সন্ধান করে-সে কী চায়, সে কী হতে চায়, সে কেমন জীবন চায়, সে কী দৃষ্টিভঙ্গীর মানুষ হতে চায়, সে কোন ইমেজে মরতে চায়। নানা পরীক্ষা নিরীক্ষার ভেতর দিয়ে সে তার জীবন ও চাওয়াকে যাঁচাই করে নেয়। মরার সময় সে সত্যি সত্যি উপলব্ধি করতে পারে তার কী করনীয় ছিল, সে কী চেয়েছিল, তার কী চাওয়ার ছিল, তার জীবন কেমন সাঁজাতে হত, তাকে কোন পথে হাঁটতে হত। তখন আর কিছুই করার থাকে না। এত ছোট মানুষের জীবন।

১৮-২০ বছর লেগে যায় সাবালক হতে। তারপর বেশ কিছু বছর সাবলম্বি হতে, নিজের মতো করে জীবন সাঁজাবার কাবেলিয়াত পেতে। তারপর একটা সময় কাটে জীবনকে উপভোগে, উপলব্ধিতে। শেষ জীবনে যখন সে প্রচুর অভিজ্ঞতা আর সত্যিকারের জীবনবোধের নাগাল পায় তখন সময় শেষ। এই করতে করতে মরন এসে পড়ে। জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগাবার কী ভয়ানক স্বল্প সময়? যখন সে তৈরী অভিজ্ঞ জীবনবোধ নিয়ে, তখনই বিদায় নেবার সময় এসে যায়। আমার ধারনা ঠিক যমদূত যখন দাড়ায় শিয়রে, তখন প্রকৃত অর্থেই মানবসন্তান মুহূর্তের মধ্যে পেয়ে যায় তার সারাজীবনের প্রকৃত লক্ষ্যের ও বোধের অধিকার।

খুবই ক্ষণিকের জন্য। কিন্তু আর তাকে নিয়ে জীবন কাটাবার সুযোগ পায়না। মৃত্যু কী নিষ্ঠুর! সে নিয়ে আসে মানব হিসেবে আমার সারাজীবনের অনুসন্ধানের আরাধ্য সত্যকে। অথচ তাকে উপভোগ করার, ব্যবহার করার আর সুযোগ দেয় না। কী অপচয়! কী নিষ্ঠূর অপচয় ! I feel the call. I feel the call to change. I feel the call of end.

উপলব্ধি: জীবন বড্ড সংক্ষিপ্ত। তাই জীবনের সুখ ও দুঃখও খুবই ক্ষণিকের তরে।

#realization #middleclasslife #nakedlife #thuglife #goal #death #sense #shortspanoflife

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *