টিভিতে বা বাসের পেছনে একটা বিজ্ঞাপন প্রায়ই চোখে পড়বে, “মানুষ বাঁচে আশায়, দেশ বাঁচে ভালবাসায়।”
একই মন্ত্র যে সব সাপের বিষ নামাতে কাজে লাগে না, সেটা কিভাবে দেখুন:-রোজ একটা লোক টিকিট কেটে সিনেমা হলে ঢোকে আর শো শুরু হবার আগেই বের হয়ে যায়। একদিন টিকেট বিক্রেতা তাকে জিজ্ঞেস করে, আপনি রোজ টিকেট কেনেন অথচ সিনেমা না দেখে বের হয়ে যান, কেন? লোকটা তাকে বলল, আসলে সিনেমার শুরুতে একটা বিজ্ঞাপন দেখায় যেখানে নায়িকা গোসল করার জন্য সাবান তোয়ালে হাতে বাথরুমে যাচ্ছে……………..কাপড় খুলবে…….এমন সময় বিজ্ঞাপন শেষ হয়ে সাবানের গুনাগুন শুরু হয়। আমি ভাবি পরের দিন হয়তো এর পরের দৃশ্যটা দেখাবে। তাই সেই আশায় আসি।
একটা কুকুর ধানমন্ডি থাকে। আরেকটা বনানী। একদিন তাদের দুজনের দেখা, দেখা হতে বন্ধুত্ব। তারপর প্রায়ই তারা একে অপরের এলাকায় যায় বেড়াতে। একবার ধানমন্ডির কুকুরের মালিক গরিব হয়ে গেলেন। নিজের খাবার জোটে না। কুকুরকে আর কী যত্ন করবেন। খাবার না খেতে খেতে ধানমন্ডির কুকুর শুকিয়ে আধমরা হয়ে গেল। একদিন তার বনানীর বন্ধু তাকে দেখে তাকে তখনি বাসা বদলে বনানী চলে আসতে বলল। ধানমন্ডির কুকুর তা না শুনে ধানমন্ডিই রয়ে গেল।
তারপর বহুবার অনুরোধ স্বত্ত্বেও সে বনানী গেল না। একদিন তার বন্ধু তাকে বলল, এত কষ্ট সয়ে তুমি ধানমন্ডি পড়ে রইলে কেন? কী আশায়? ধানমন্ডির কুকুর তাকে বলল, আসলে আমার মালিক তার মেয়েকে একদিন বলেছিলেন,
“এরপর যদি তুই পরীক্ষায় ফেল করিস, তবে তোকে কুকুরের সাথে বিয়ে দিয়ে দেব।” সেইদিন হতে আশায় আছি। কিছু কিছু সময় মনে হয়, এমন কোনো আশার আশায় হয়তো জীবনটাকে স্পয়েল করছি।
#hope #aspiration #dogstory #superhope #superpositivity