আমাকে নেগেটিভ মানুষ মনে করবেন না। আমি নেগেটিভ না। বরং স্ট্রংলী পজিটিভ। তবে আমার এপ্রোচটি ভিন্ন।
মানুষ পজিটিভ ঘটবে-এটা ধরে নিয়ে সন্তুষ্ট ও রিল্যাক্স থাকে। আমি যেকোনো কিছুর নেগেটিভ দিকটি আগে খুঁজি। সেটার প্রোটেকটিভ খুঁজি। আমার এপ্রোচ হল, পজিটিভ ইমপ্যাক্টের জন্য রেডি থাকা লাগেনা। পজিটিভ এমনিতেই ন্যাচারালি ঘটে। কিন্তু নেগেটিভ ইমপ্যাক্টের জন্য প্রস্তুতির বিষয় আছে। ওটার জন্য সতর্কতার দরকার আছে।
যেমন ধরুন, আপনার একটি প্রোমোশন হল। আপনাকে সেজন্য বিশেষ কোনো প্রস্তুতি নেবার তেমন জরুরী নেই। কিন্তু আপনি যদি জানেন, কাল আপনার চাকরী যাবার সম্ভবনা আছে, তবে আজকে অবশ্যই আপনার বহু কিছু করার বিষয় আছে। আমার নেগেটিভ এপ্রোচটি ওই ডাইমেনশনে।
তবে মজার ব্যাপার হল, মনুষ্য সমাজে নেগেটিভিটি কথাটা আপাত অর্থে বাঁকা বা খারাপ চোখে দেখা হলেও পৃথিবী চলে কিন্তু নেগেটিভিটিতে ভরসা করে।
ভেবে দেখেছেন, নেগেটিভ আয়ন না হলে পৃথিবীর মৌলিক স্বত্ত্বা পরমাণু অচল। কারন নেগেটিভ চার্জের টানেই ইলেকট্রন প্রবাহিত হয়। নেগেটিভ হতেই পজিটিভ ফটো প্রষ্ফূট হয়। নেগেটিভিটি না থাকলে বিদ্যুত প্রবাহ ঘটেনা। বিদ্যুত ছাড়া পৃথিবী কয়েক সেকেন্ডে শেষ হয়ে যাবে।
সেই আঙ্গিকে একটা নেগেটিভ কথা বলি। বাংলাদেশে (আমাদের যতই খারাপ লাগুক), আগামী ২০ বছরে যত পজিটিভ বা নেগেটিভ চেঞ্জ আসতে পারে, তার মধ্যে একটা হল-অর্থনীতিতে ব্যাপক উন্নয়ন (যদিও সাসটেইনেবল হবার কথা না, হবে কসমেটিক উন্নয়ন।)।
আর নেগেটিভগুলোর মধ্যে অন্যতম হবে, আমাদের মৌলিক জাতিস্বত্ত্বাবোধ, জাতীয়তাবোধ, জীবনবোধ, জাতীয় স্ট্যান্ড, জাতিগত উৎকর্ষ, নিজস্ব শিল্প, নিজস্ব সাহিত্য, সাহিত্য চর্চা, নিজস্ব গানের ধারা, সোস্যাল নর্মস ও ইতিহাসবোধ বিলুপ্ত হবে। হবেই। তার জায়গায় স্থান নেবে এক বোধহীন, কসমেটিক, ইমপোজড, পরাশ্রয়ী, মেকি, সুপার ফাস্ট অসহ্য জেনারেশন। টাকা থাকবে, দান থাকবে না, দান থাকবে তো প্রাণ থাকবে না। গান থাকবে সুর থাকবে না, শিল্প থাকবে তো প্রাণস্পন্দন থাকবে না। কসমোপলিটন একটি বাংলাদেশে পরিণত হচ্ছি আমরা দিনকে দিন। নিজেদের অজান্তেই।
যদি আশাবাদ দিয়ে এই মন্তব্যকে কাউন্টার করতে চান, তবে করুন। শুধু ’চেতনা’, ’দেশপ্রেমের ফাঁকাবুলি’, ’জিডিপির উর্দ্ধগতি’ আর ‘এমডিজি’ ওই পতনের ধারায় কোনো বাঁধাই হবে না। হচ্ছেও না। তারই ধারাবাহিকতায় সবগুলো ক্ষেত্রে আমরা দিনকে দিন নামছি আর নামছি। বিশ্বাস না হলে বা অতিরঞ্জিত মনে হলে, নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমান। বি পজিটিভ।
#negative #positive #negativitypositivity