Skip to content

গ্রীন কারখানা কতটা ভাগ্য বদলাবে?

  • by

আমাদের কারখানাকে ‘গ্রীন’ (আসলে যেটা হবে লীড সার্টিফাইড) কারখানাতে রুপান্তর করে দেবার চটকদার বিজ্ঞাপন দিয়ে রোজ ৪টার মতো অফার আসে।

এই বিশেষজ্ঞরা এতদিন কোথায় ছিলেন?

একজন উঁচু মানের কমপ্লায়েন্স অফিসার পেতে জান কালি হয়ে যায়, সেখানে কারখানাকে সবুজ বানিয়ে দেবার জন্য গাদা গাদা কনসালট্যান্ট। কমপ্লায়েন্স আর গ্রীন আজকাল খুব দারুন বিক্রী হচ্ছে। গ্রীন কারখানায় চাকরি করাটা আর কিছুদিন পরে সোস্যাল স্টাটাসে দাড়ালো বলে।কতক বিশেষজ্ঞ আর বোদ্ধাকে দেখি গ্রীন (আদতে ৪/৫ ধরনের LEED) কারখানা নিয়ে প্রচন্ড উত্তেজনা দেখাতে। জানেন কিনা, গ্রীন কথাটা ব্যবহার করার পিছনে খুব সূক্ষ্ণ আরেকটা চাল আছে?

আপনাদের কি ধারনা, গ্রীন মানেই সব দিক থেকে অসম্ভব রকম উঁচুমানের কারখানা? যেখানে ’মুল্টিন্যাশনাল’ লেভেলের এইচআর প্রাকটিস থাকে? হাহ!

গতবছর একটি সুপ্রসিদ্ধ গ্রীনের এইচআর শুরু করার জন্য লোক চেয়ে বিজ্ঞাপন দিল। এইচআর অফিসার, বেতন ১০ হাজার। ১০ হাজার টাকা বেতনের এইচআর অফিসার গ্রীন কারখানার এইচআর প্রতিষ্ঠা করবে?

#Consultant #GreenFactory #AdvisoryBusiness

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *