Skip to content

বিজনেস অ্যানালিস্ট ও ট্রেইনারের পেশা কেমন হতে পারে? কীভাবে রেডি হব?

  • by

একজন নবীন বিজনেস এনালিস্ট আমার কাছে তার ক্যারিয়ার উন্নয়ন নিয়ে কিছু কথা জানতে চেয়েছিলেন। চেষ্টা করেছি তাকে নিজের ধারনা শেয়ার করতে। মনে হল, পাঠকদের কাজে আসতে পারে। তাই পাবলিক পোস্ট আকারে দিলাম।

নিজেকে বিজনেস এনালিস্ট হিসেবে আরও দক্ষ করার জন্য কি কি করতে পারি? CBAP সার্টিফিকেশন নেয়ার সময় এখনও হয়নি। তার জন্য আরও কিছু অভিজ্ঞতা প্রয়োজন আমার। সেজন্য কি করা উচিৎ?

বিজনেস এনালিস্টদের কাজ নিয়ে আমি পুঙ্খানুপুঙ্খ জানি না। ধারনা আছে। আমি মনে করিনা এবিষয়ে এক্সপার্টিজ পাবার মতো জ্ঞান আমি দিতে পারি। তবু যতটা জানি বলছি।

১.যতটুকু কাজ করবেন, তার প্রতিটি কেসের মেরিট খুব ভালভাবে স্ট্যাডি করবেন। যতই বিভিন্ন ধরনের কেস নিয়ে স্ট্র্যাডি করবেন, ততই আপনার বেসিক ধারনা বাড়বে।

২.বিজনেসের ফাইন্যান্সিয়াল দিকটা জেনে নেবেন। বিজনেসটির ইতিহাস ও পারসপেকটিভসহ।

৩.ওয়ার্ল্ড বিজনেস নিয়ে পড়াশোনা করবেন।

৪.আমাদের ব্যাংকিং, ফিসক্যাল পলিসি নিয়ে একটু ধারনা রাখবেন।

৫.পত্রিকার বিজনেস পেজটা নিয়মিত দেখবেন।

৬.যখনি কোনো কর্পোরেট সিনিয়র লেভেলের পারসনের সাথে বসবেন, তার থেকে তাদের বিজনেসের তথ্য ও চ্যালেঞ্জগুলো জানবেন।

৭.বিজনেস এনালিসিস বিষয়টা নিয়ে কিছু মৌলিক পড়াশোনা করবেন বই হতে। গুগল করুন, উইকি করুন।

৮.এনালিটিক্যাল পাওয়ার বাড়ান। সেটার জন্য চর্চা করুন। ব্যাসিক বইয়ের প্রশ্ন হতেও এই ক্ষমতা বাড়ে। চর্চাই সব।

বিজনেস এবং ম্যানেজমেন্ট ট্রেইনার হিসেবে ক্যারিয়ার গড়ার জন্য কিভাবে আগাব?

ট্রেইনার হতে হতে আগে বিষয়টিকে নিজের ভাল করে আয়ত্বে থাকতে হবে। যখন মনে হবে, নিজে খুব ভাল এনালিসিস শিখেছেন, আর আপনি খুব ভাল বোঝাতে পারেন, তখন একটা ট্রেইনিং অব ট্রেইনার (টিওটি) করবেন ভাল প্রতিষ্ঠান হতে। প্রতিষ্ঠানের ভিতরে ট্রেইনিং করিয়ে হাত পাকাবেন। প্রেজেন্টেশন নিয়ে ট্রেইনিং করবেন, আর ইউটিউবে হাজার হাজার টিউটোরিয়াল থাকে ট্রেইনিং করানোর আর প্রেজেন্টেশন শেখার। আর নিজেও কয়েকটা অমন ট্রেইনিং করে দেখবেন, ওনারা কিভাবে করান।

নিজের আলাদা প্রোফেশন বানাতে চাইলে, নেটওয়ার্ক বাড়াবেন বিজনেসম্যান ও বিজনেসের ক্লায়েন্টদের সাথে। মনে রাখবেন, আপনার বর্তমান চাকরিতে কাজ করতে যত লোকের সাথে ওঠাবসা হবে, সবার সাথে নিয়মিত যোগাযোগ রাখবেন। কারন তারা আপনার ভবিষ্যত ক্লায়েন্ট (হবেন বা দেবেন)।

বর্তমান চাকরির বাজারে কিভাবে নিজেকে একজন কম্পিটিটিভ ক্যান্ডিডেট হিসেবে গড়ে তোলা সম্ভব? মূলত বিজনেস এনালাইসিস সেক্টরে? নেটওয়ার্ক বাড়ান, লিংক বাড়ান, নিজের ব্রান্ডিং করুন, মৌলিক ও রূটের তথ্য বেশি ঘাটুন, বিশেষজ্ঞদের বারবার বিরক্ত করুন, সিনিয়রদের অভিজ্ঞতা ধার নিন, প্রেজেন্টেশন ও ইংরেজিতে ভাল দক্ষতা লাগবে, নিজের কনফিডেন্স বাড়ান, ছোট ছোট কাজ দিয়ে নিজের পরীক্ষা নিন, একজন মেনটরকে হেল্প করতে বলুন।

#careergrooming #careerpreparation #BusinessAnalystAsProfessoin #TrainerAsProfession

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *