সূর্যোদয়ের আগে সূর্য মোদের ওঠে
সবাই ঘুমায় আমরা জাগি পথে
বাংলাদেশকে এগিয়ে নিয়েছি
অস্তাচলে না হারানোর রথে।
গার্মেন্টস শিল্পের
আমরা গর্বিত শিল্পী
আমরা দেহি দেশের প্রাণ
শ্রম মোদের ধ্যান ও জ্ঞান
ছিনিয়ে এনেছি বাংলার সম্মান।
আমরা ঘুচাব দেশের দুখ
আমরা রাখব দেশের মুখ
বাঁধার দেয়াল টুটব সবল হাতে
ফিরিয়ে আনব মায়ের সুখ
জ্বালতে আলো হই উন্মূখ
দেশের পতাকা উড়াব নতুন প্রাতে।
ধন্য মাগো জন্ম মোর
আঁধার ঘুঁচিয়ে এনেছি ভোর
সুঁই সুতো আর সেলাই দিদি মণি
আর না দুঃখের বন্ধ ডোর
সইব না পরদেশীর জোর
গার্মেন্টস প্রাণ, গার্মেন্টস আশা জানি।
সূর্যোদয়ের আগে সূর্য যাদের ওঠে
সবাই ঘুমায় আমরা জাগি পথে
বাংলাদেশকে এগিয়ে নিয়েছি
অস্তাচলে না হারানোর রথে।
গার্মেন্টস শিল্পের
আমরা গর্বিত শিল্পী
আমরা দেহি দেশের প্রাণ
শ্রম মোদের ধ্যান ও জ্ঞান ছিনিয়ে এনেছি বাংলার সম্মান।