জন্ম যখন জন্মান্তরের
অভ্রভেদী পাপ,
মিথ্যে ভরা মানব জনম,
রুক্ষ, নিরুত্তাপ।।
জন্ম যেথা নষ্ট জনম,
ভ্রষ্ট দহন, তাপ,
মানব জনম দুর্বহ তোর,
মূর্ত অভিশাপ।।
জন্ম যখন নষ্ট সময়,
দোযখ সমতায়,
জন্ম তথায় প্রশ্নবিদ্ধ,
ক্রূঢ় প্রহেলিকায়।।
নষ্ট গর্ভা নষ্ট জীবন,
নষ্ট দেহের টান,
জন্ম যাহার নষ্ট কালে,
না দিও তায় প্রাণ।।
নষ্ট জনে শুভ্র বাণী,
নষ্ট করো না,
ঘৃনার বহ্নি সইতে পারি,
ভালোবাসা না।।