১. ইকোনমির লিপস্টিক ও অন্তর্বাস তত্ব সম্পর্কে নিশ্চয়ই শুনেছেন। ইকোনমির যখন লুঙ্গি খুলে পড়বার আশঙ্কা বা সম্ভাবনা তৈরী হয়, তখন লিপস্টিক ও অন্তর্বাস থিওরি নতুন করে আলোচনায় আসে।
জানতে পারলাম, লিপস্টিক কেনা বেড়ে যাওয়া আর অন্তর্বাস বিক্রি কমে যাওয়া রিসেশনের সংকেত। কয়েকদিন আগে যে বলেছিলাম, যে, রিসেশন আসলে, একটি শ্রেণী (ধরুন অতি নিম্নবিত্ত) ঠোটে কড়া লিপস্টিক মেখে ল্যাম্পপোস্টের নিচে দাড়াতে পারবে। জায়গা ঠিকই করে নেবে। তো, হঠাৎ করে নগরের নিয়মিত রূপপসারিনিদের সাথে কিছুটা জাতে ওঠা নিম্নবিত্ত নতুন করে যোগ হওয়ায় না হয় লিপস্টিকের বিক্রি বাড়ল।
কিন্তু অন্তর্বাস বিক্রি কমে যাওয়ার সাথে রিসেশনকে কীভাবে মিলাই? শেষে দেখলাম, ও হ্যা, আরেকটা ক্লাসের কথা বলেছিলাম তো ওখানে-উচ্চবিত্ত, যাদের হাত ধরেই মূলত আমাদের উগান্ডা উন্নত ও ধনী দেশের তকমা পেয়েছে (লুট = জিডিপি), তারা ও ওই নিম্নমধ্যবিত্ত মিলে অন্তর্বাস তত্বকে সত্য প্রমাণ করবে। কীভাবে?
হ্যা, রিসেশন এলে ওই যে নিম্নবিত্তরা লিপস্টিক ঠোটে মেখে ল্যাম্পপোস্টের নিচে কাতারে কাতারে দাড়াবে, উচ্চরা তখন সস্তায় সুপ্রচুর লিপস্টিক মানব পেতে থাকবে। ফলে নিম্নরা অন্তর্বাস পরবার সময়ই পাবে না কাস্টমারের চাপে, উচ্চ ব্রাহ্মনরা পরবার সময় পাবে না সস্তার দান ভোগ করতে করতে। ফলত অন্তর্বাস বিক্রি কমে যেতে বাধ্য।
এই তত্ব নিয়ে কারো সন্দেহ থাকলে নিউমার্কেটের বিপরীত দিকে দ্বোজা বা ধানমন্ডি হকারসের অন্তর্বাস বাজার আর মিরপুর ১০ এর ফুটপাতের সস্তা কড়া লিপস্টিকের রাজ্যে নজর রাখতে পারেন। ফল পাবেন ২০২৩ সালের ১ জানুয়ারি।
২. একটা ভয়ঙ্কর মন্দা, ক্রাইসিস আর (হয়তো দুর্ভিক্ষ) যে আসছে-সেটি প্রায় অবশ্যম্ভাবি মনে হচ্ছে। আসছে, অথবা আনা হচ্ছে-যেটাই হোক, ফলাফল একই।
ধনীরা না হয় পূঁজি ভেঙে খাবে। ফকিররা না হয় হাতে ছুরি নিয়ে পথে নামবে। না হয়, ঠোটে সস্তা লিপস্টিক মেখে ল্যাম্পপোস্টের নিচে দাড়াবে। মধ্যবিত্ত নামের মুখচোরা, জাত্যাভিমানি, আত্মভিমানি, কার্যত দরিদ্র শ্রেনী কোথায় যাবে? লুট, ছিনতাই পারবে না-সেই সাহস আর শক্তি নেই। ল্যাম্পপোস্টের নিচে দাড়াতে পারবে না-নৈতিকতা নামের একটা ফালতু রোগ তাদের আজন্ম সঙ্গী বলে। রেডি হও মধ্যবিত্ত নামের ভন্ড ও নপুংশক সমাজ। তোমাদের জন্যই রিসেশন আসছে।
৩. সেই ১৯৫৩ সাল হতে জীবনযাত্রার মান নামাতে নামাতে মাটির সাথে মিশিয়ে নিয়েছি, নানা পদের সমাজদরদী বিশেষজ্ঞদের ছবক মেনে মেনে অখাদ্য ও অপদ্রবে বেঁচে থাকা রপ্ত করেছি। তবুও, জীবন আর চলছে না। ব্যায় বাড়তে বাড়তে বাড়তে আকাশ ছুঁলে আপনি কচু খেয়েও জীবন বাঁচাবার সক্ষমতা হারাবেন। অবস্থা তেমনই হয়েছে। আর কত এ্যাডজাস্ট করব আমরা? আর কত মিতব্যয়ী হব?
ভাতের বদলে আটা খেলাম, আটার বদলে আলু ধরলাম। তাও যখন নাগালের বাইরে, তখন কি এঁটেল মাটি খাওয়া অভ্যাস করতে হবে? ওগো সুশীল, ওগো বিশেষজ্ঞ, ওগো রাজন্যবর্গ, নিজেকে নিচে নামানোরও তো একটা শেষ আছে।
#crisismanagement #recession #economictermoil #femin #recession #economy #cosmeticdevelopment #developmentgimmick #GDPgimmick #exploitation #classstatus #classconflict #classdiscrimination #poverty #middleclasslife #nakedlife #thuglife #lipsticktheory