Skip to content

মুরগী ফ্লেভারের পেঁয়াজের কারির রেসিপি

  • by

কালের ফেরে আমার স্ত্রী নতুন কিসিমের রেসিপি ট্রাই করছে: –

প্রথমে কড়াইকে তেল দিন। (হা ভগবান, আজকাল কড়াইকেও তেল দিতে হয়)। এবার এক সের ওয়াসার পানি, এক চিমটি লবন, রসুনের এক পাফ ফ্লেভার দিয়ে ভাল করে কষান। কষানো হলে আগে থেকে মেরিনেড করে রাখা মহামূল্যবান এক আউন্স ওজনের পেঁয়াজের ‍টুকরোটি পুরোটা ওই কষানো গ্রেভিতে ছেড়ে একটু ফুটিয়ে নিন। তারপর দ্রূত নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করুন দারুন মজার ওয়াসার পানি দিয়ে রান্না করা মধ্যবিত্ত আমেজের ও চিকেন ফ্লেভারড পেঁয়াজের কারি।

আমার অত্যন্ত প্রিয় এরিক মারিয়া রেমার্কের বই “দ্যা রোড ব্যাক” হতে একটি কোট:

তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ। পরাজিত জার্মানীর তখন ভয়াবহ আর্থিক দুরবস্থা। মার্কের দাম মারত্মক রকম পড়ে গেছে। তীব্র ইনফ্লেশন। জার্মানীর লোক টিকে থাকতে সেই আদী যুগের দ্রব্য বিনিময় প্রথায় চলে যাবার অবস্থা। তো একদিন ওই বইয়ের নায়ক খাদ্য সংগ্রহে দলবল মিলে গ্রামে চলে গেছেন। এক বাড়িতে এক বুড়িকে দেখে বললেন, আপনার কাছে মার্জারিন আছে?

বুড়ি বলে, আছে। তার বদলে কী দেবে? নায়ক বলল, আমাদের কাছে নগদ মার্ক (জার্মান মুদ্রা) আছে। কিনে নেব। অনেক মার্ক দেব।

বুড়ি বলে, “মার্ক? ওটা দিয়ে কী হবে? ওটা তো এখন পশ্চাৎদেশ মুছতেও লাগে না (স্যরি, রেমার্ক অবশ্য আরো কুৎসিত করে বলেছে গল্পে)।”

আজকাল জীবন জার্মানীর ওই স্ট্যান্ডার্ডে পৌছে গেছে। সারামাসের কামাই দিয়ে চাল, পেঁয়াজ, রসুন, বাড়িভাড়া, ইউটিলিটি বিল দিয়ে কুলানো যাচ্ছে না।

কেউ কি জানেন, বাংলাদেশের বাজারে পেঁয়াজের ফ্লেভার বিক্রি হয় কিনা? কতদিন একটা আস্ত পেঁয়াজ চোখে দেখি না। বউটা একটু পেঁয়াজের গন্ধওয়ালা নতুন আলু ভর্তা খেতে চায়। দিতে পারি না,

ব্যর্থ স্বামী। পেঁয়াজও খোদা নসিবে দেননি।

#pricehike #inflation #curry #chicken #flavour #cooking #onion #middleclasslife #nakedlife #thuglife

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *