Skip to content

ভেঁকধারী ও জটাধারী

  • by

কার যেন একটি কবিতা ছিল-

”আমি চুপ করে কুকুরের মতো করে পায়ের কাছে বসে থাকি।”

আজকাল আমি নিজেও সেরকমই একটা কুকুর বানিয়ে নিয়েছি নিজেকে। একটা সব দেখা কুকুর। সব দেখে-শুনে চুপ হয়ে যাওয়া কুকুর।

আমি কুকুরটা চুপটি করে অফলাইন সমাজের মানুষগুলোর পায়ের কাছে বসে থাকি। অনলাইন সমাজের, ভার্চুয়াল কমিউনিটি ও সভ্যতার দো-পেয়ে মানব-মানবী, চারহাতপেয়ে দানব-দানবীগুলোর পায়ের কাছে, নিউজফিডের নিচে, ফেসবুক সত্তার পেছনে গুটি গুটি মেরে পড়ে থাকি।

তাদের কাজ দেখি, কথা শুনি, তাদের মন ও মানসিকতা বোঝার চেষ্টা করি। কিছু বুঝি (আসলে অনেকটাই বুঝি), কিছু কিছু বুঝি না। তবে সেটুকুও বুঝে নেবার চেষ্টা ছাড়ি না।

আমি মানব কুকুর। চুপটি করে আজকাল চারপাশের একচুয়াল ও ভার্চুয়াল মানুষদের পায়ের কাছে চুপ করে কুন্ডলী পাকিয়ে বসে বসে তাদের চেনার চেষ্টা করি।

কে দালাল, কে হালাল, কে রাজাকার, কে মজাদার,

কে বড় মন, কার ওজন কয়েক মণ,

কে চাঁদের ভক্ত, কার নীল রক্ত,

কে ভেঁকধারী, কার কী কেরেদ্দারী-

কুকুরের মতো কুন্ডলী পাঁকিয়ে পায়ের কাছে বসে বসে আমি হিসেব করবার চেষ্টা চালিয়ে যাই অবিরত।

কাউকে গন্ধে বুঝে নিই, কাউকে লেখায়, কাউকে কথায়, কাউকে আভাসে। চেহারায় চিনে নিতে পারে বড্ড কম।

চেহারাগুলো সব মানুষের মতো যে। (সাম্প্রতিক অথচ গত হয়ে যাওয়া ইন্নালিল্লাহ………………হাইপের সময় এই কাব্যের জন্ম। লেইট অ্যাবোরশন।)

#disguised #masked #pretending #acting #detecting #knowingpeople #knowinghuman #rajakar # collaborator

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *