Skip to content

পোজেসিভ ও অ্যাগ্রেসিভ মানুষদের নিয়ে হাস্যরস

  • by

[এটি একটি “দাগ হতে যদি ভাল কিছু হয়” পোস্ট] আমাদের একটা বন্ধু গ্রূপে বিভিন্ন ঘটনায় ও পোস্টের কমেন্টে একে একে ৩টা জোকস মন্তব্য লিখেছিলাম। ভাবলাম, যারা পড়ে চক্ষু শীতল করেনি, তাদের জোর করে আরেকবার ক্যাস্টর অয়েল গিলাই। নেগেটিভ মন্তব্য হতে যদি ভাল কিছু হয়, তবে দাগ (মন্তব্য) ভাল।

জোক-১:

এক বাসায় পুরুষ ভদ্রলোক তার স্ত্রীকে ডেকে বলল, “ওগো, কোথায় গেলে? আমার ঘড়িটা কোথায় রাখলে?” স্ত্রী রেগেমেগে বলল, “সারাক্ষণ আমার ওটা, আমার এটা, আমার আমার না করে আমাদের বলতে পারো না?”

স্বামী মেনে নিল। একটু পরে স্বামী অফিসে যাবে। সে ডাক দিয়ে তার স্ত্রীকে বলল, ওগো, কই গেলে, আমাদের জাঙিয়াটা দিয়ে যাও না।”

জোক-২:

একবার আমি ও নিটোল বাড়ি হতে ঢাকা ফিরছি। দারুন একটা বাসে করে। মনে মনে অসংখ্যবার শুকরিয়া। মনও ফুরফুরে। কিন্তু ঘন্টা তিনেক মৌজের পরেই আসল আসল মুসিবত। বাসে এক বৃদ্ধা কাপড় নষ্ট করে ফেলেছেন।

তো বাসের মধ্যে গন্ধ, নোংরা, ধৌতকরন, গন্ধমাদন নিক্ষেপ, উহার ব্যর্থ প্রয়াস সবমিলে বাসের মধ্যে ধুন্দুমার ঘটে গেল। আমার গিন্নী মুহুর্মুহু বমি করতে লাগলেন সেই পরিবেশ ও পরিস্থিতি দেখে। তাকে সামলাতে আমি জেরবার। নারকীয় হয়ে গেল মধুর যাত্রা। অতঃপর আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম।

কী, জোক বলে মনে হল নাতো এটাকে? তবে দ্বিতীয় অংশ শোনো।

আমি এই গল্পটা আমার গাড়িমেটদের যখন চা খেতে খেতে বললাম, এক জুনিয়র প্রশ্ন করল, ”ভাই, উনি পানি ব্যবহার (শৌচ) করেছিল কীভাবে?”

আমি দুঃখে হাসি। এত ডিসএসটারের মধ্যে তার মনে আসল, পানি ব্যবহারের কথা।

জোক-৩:

এক ভদ্রলোকের স্ত্রী তার এক ছেলেকে রেখে মারা যাবার পর তিনি আবার বিয়ে করলেন। সেই মহিলারও আগের পক্ষের একটা ছেলে আছে। তো বিয়ের পরে তাদের দু’জনের সম্মিলিত সংসারে আরেকটা ছেলে হল।

একদিন ভদ্রলোক অফিসে গেছেন।

বাসা থেকে বউ ফোন করলেন, ”ওগো, তাড়াতাড়ি বাসায় এসো। এক্ষুনি।” ”কেন, কী হয়েছে?”

”’তোমারটা’ আর ’আমারটা’ মিলে ’আমাদেরটা’কে পিটাচ্ছে।” বউয়ের উত্তর।

জোক-৪:

আশির দশক। দেশ তখন উত্তাল। মওলানা ভাসানী তখনো বেঁচে আছেন। তো একদিন এক হকার সকালবেলা পত্রিকা হাতে অপিস পাড়ার ব্যস্ত মোড়ে জোরে জোরে হাঁকতে লাগল, ”গরম খবর, গরম খবর, গরম খবর। ভাসানী আর নাই। ভাসানী আর নাই।”

মানুষ প্রিয় নেতার অকাল প্রয়ান ভেবে আকূল হয়ে দ্রূত পত্রিকা কিনতে লাগল ঝাপিয়ে পড়ে। পরে খবর পড়ে দেখে, “মওলানা ভাসানী বলেছেন, তিনি আর এই সরকারের সাথে নাই।”

মাঝে মাঝে অনলাইন নিউজপোর্টালগুলো চটকদার হেডলাইন করে পাঠকের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে আর TRP বাড়াতে চেষ্টা করে। তারই আদিম ভার্সন ছিল এটা।

#jokes #possession #StupidQuestion #IdioticQuestion #Freaks #FunInSorrow

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *