Skip to content

দর্শক

  • by

বন্ধুর সাথে আগে থেকেই এ্যাপয়েন্টমেন্ট নেয়া। বসে আছি। অনেকক্ষন পরে তাকে না পেয়ে একটা ফোন দিলাম। “আর কতক্ষণ?” ”দোস্ত, আমি ’লা মেরিডিয়েনে’ একটু চা খেতে এসেছিলাম। আসছি, দাড়াও।”

বড় অফিস হতে আমার কাউন্টার পার্টের ফোন, ”ওয়ালিদ সাহেব, আপনাকে একটু আগে আমার ’আইফোন’ হতে একটা মেইল করেছি। একটু দেখবেন।”

গাইসিয়ায় গিয়েছি একটা কাজে। জনৈক ভদ্রলোক ফোনে, “হ্যা হ্যা মা, আমি ’মার্সিডিস বেঞ্চে’ টিকিট করে ফেলেছি। কাল সকালেই রওনা করব।”

জনৈক ব্যস্ত কর্পোরেট (কয়েকদিন দেখা না হওয়ার পর যখন দেখা হল, তখন), ”ভাইরে, মার্কস এ্যান্ড স্পেনসারের পারচেজ ম্যানেজারের সাথে দুইদিন শিডিউল ছিল। তাই ব্যস্ত ছিলাম।”

জনৈক বন্ধু রাতে চায়ের আড্ডায় না থাকার পরদিন দেখা হতে, “বন্ধু, স্যরি, কাল রাতে রওনা হব, হঠাৎ আমার বিএমডব্লিউ’র ড্রাইভারটার শরীর খারাপ হল। আমি ড্রাইভিং পছন্দ করি না। তাই আর আসিনি।”

জনৈক গরবিনীকে জিজ্ঞেস করলাম, “বাচ্চারা কেমন আছে?” “বড়টাকে তো গতকালই একটা ‘পালসার’ কিনে দিলাম। সে সেই নিয়ে ব্যস্ত।”

জনৈক কর্পোরেট মিটিং এর মাঝখানে বাসায় ফোন, “শুনছ, গাড়ি পাঠাচ্ছি। আমার ‘আরমানীর যে স্যুটটা আছে না, ওটার পকেটে একটা খাম পাবে। খামটা একটু পাঠাও তো।”

জনৈক বড় ভাইকে ফোন দিলাম। ভাই, অমুককে একটু আমার কথা বলে দেন না। তিনি তক্ষুনি বললেন, ”দাড়াও, আমার স্যামসাং গ্যালাক্সি ফোন তো। কনফারেন্স কল করে এখুনি তোমার কথা বলি দিচ্ছি। শোনো।”

জনৈক পরিচীতকে জানতে চাইলাম, “ফ্ল্যাট বুক করলেন কবে?” “আরে ভাই জানেন না, ওই তো, গতবছর ’ওমরা’ হতে এসেই তো বুক করলাম।”

জনৈক খালুজানকে মেয়ের বিয়ের দাওয়াত দিলেন। জানতে চাইলাম, ”খালুজান, ছেলের পড়াশোনা কেমন কী?” “আরে কী বলব, ছেলে গ্রাজুয়েট, অনেক বড়লোক। ’বারিধারায়’ তিনটা বাড়ি।” আরেক মামুজানকে একই প্রশ্ন করলাম। তিনি জানালেন, “ছেলে অনেকদিন মালয়েশিয়া ছিল।”

#showoffatitsbest #exposer #exhibitionism #boast #pride

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *