Skip to content

জাস্ট এ সেকেন্ড থট

  • by

বউয়ের ব্রাশ দিয়ে জামাই ব্রাশ করে ফেলায় যদি মনে হয় খুব ন্যাক্কারজনক বা ঘেন্নার কিছু করা হয়ে বসেছে, তবে একটা ভুল হচ্ছে। ব্যাখ্যাটা খুব সহজ। ব্রাশ ব্যবহারের পর খুব ভালভাবেই ধুয়ে শুকিয়ে রাখা হয়। তাই সেটা স্বামী/স্ত্রী যারা খুব বেশি ইমোশনালি এটাচট/ফিজিক্যালী ইনটেন্সড, তাদের জন্য সেটা একদমই ইস্যু হবার কথা নয়। আর স্বামী/স্ত্রী একে অপরের ওষ্ঠাধরের (কখনো ওষ্ঠগহবরের) আস্বাদন যে একদমই নেন না তাতো নয়। তাই ওরাল কনটাক্ট ও ওরাল ইনটিমেসিকে রোমান্টিক্যালী নিলে ডিসটেন্ট কানেক্টর হিসেবে সেম ব্রাশ সেমসাইড হয়ে বসলে সেটাতে এটোম বোমা পড়ার কিছু নেই।

স্বামী স্ত্রীর আলাদা টাওয়েল, ব্রাশ, সোপ, শ্যাম্পু, চিরুনী, ইনার গার্মেন্টস ও ব্রীফস সব আলাদা আলাদা ”হতেই হবে”-ভাবলে ”ভালবাসি ভালবাসি” গানটা একটু পানসে হয়ে যায়।

একটা মুভি দেখেছিলাম “বেলাশেষে”, সৌমিত্র’র। সৌমিত্র’র প্রশ্ন “আমাদের মধ্যে কি কখনো ভালোবাসা ছিল?” এর জবাবে তার স্ত্রী তাকে এক ডায়লগে বলেন,

“তুমি যখন বাথরুম করে আসো, আমি তোমার বাথরুম পরিষ্কার করি। বউমা করতে চায় না, গন্ধ আসে। আমি গিয়ে পরিষ্কার করি। বাথরুমের ওই কটূ গন্ধটাও আমার ভাল লাগে। আমার কাছে ওটাই ভালবাসা।” ”তুমি মাছের চামড়াগুলো না খেয়ে প্লেটে ফেলে রাখো আর আমি তোমার সেই এঁটো গুলো তুলে খাই, আমার কাছে ওটাই ভালোবাসা।” দোস্ত/দোস্তাইনরা, ফান নিয়ে একটু ‍সিরিয়াস হলাম। ডোন্ট টেক ইট সিরিয়াসলি।

#WhatIsLove #conjugallife #sharing

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *