এক যুগ আগে যখন কর্পোরেটে ঢুকি, কখনো ভাবিনি, কতটা যাব।
কতটা পথ চলে তারপর থামব।
শুধু জানতাম, চলতে হবে। থামা যাবে না।
আমার একটা অন্ধ বিশ্বাস আছে। আমার জীবনে যখন যেটা দরকার, সেটা বিধাতার তরফ হতে নিজে হতেই এসেছে। নিজেকে কিছু করতে হয়নি। বা করলেও লাভ হয়নি। তবু বিধাতা এই একযুগের কর্পোরেট জীবনে যাদের হাত দিয়ে আমাকে পেশাগতভাবে আশির্বান্বিত করেছেন, তাদের সংখ্যাটা বিশাল। আমার মতো অ-বন্ধুবৎসল, অ-সামাজিক ও অ-মিশুক মানুষকে সবসময়ই বিধাতা কিছু মানুষের হাত ধরে পথ দেখিয়েছেন।
আমার যুগসন্ধিক্ষনে তাই তাদের মধ্যে কয়েকজন ব্যক্তিত্বকে স্নরন করার পাগলাটে ইচ্ছে ভর করল একদিন।
না না, আপনি যদি নিচের ভাবনাগুলোতে পড়ে যান, তবে ভুল করছেন।
১.আমি কি তবে বাকিদের অস্বীকার করছি? না।
২.আমি কি তবে ওনাদের আইকন হিসেবে মানি? না।
৩.আমি কি তবে ওনাদের খুব কাছের মানুষ? না।
৪.আমি কি ওনাদের সাথে খুব ক্লোজ? না।
৫.আমি কি তাদের তোষামোদ করছি? না।
তবে কী?
হ্যা, ওনারা আমার কয়েকজন অন্যতম প্রিয় মানুষ, যাদের কাছ হতে আমি-
১.বুদ্ধি নিই
২.পরামর্শ নিই
৩.জ্ঞান নিই
৪.আইডিয়া নিই
৫.তথ্য নিই
৬.সাহস নিই
৭.স্বপ্ন নিই
Emdad Ul Haq এমদাদ ভাই: (প্রয়াত)
এমদাদ ভাই আমার জীবনে একটা বড় ব্রেক থ্রূ এনে দিয়েছেন। সেটা ভাঙিয়েই খাচ্ছি এখনো। উদ্যম, সাহস, স্বপ্ন আর অধ্যবসায় শিখি আমি তার কাছ থেকে। এমদাদ ভাই কত দূর যাবেন, সেটা বোধহয় তিনি নিজেও জানতেন না। নাকি জানতেন?
Ashim Kumar অসীম ভাই:
তিনি আমার কাছে একজন গাছ। প্রোফেশনাল জগতে যখন আমি খাবি খাচ্ছিলাম, তিনি ছায়া দিয়েছেন। সবচেয়ে খারাপ দিনগুলোতে। রবার্ট ব্রূটাস তার কাছে নস্যি।
Kowsar Uddin Chowdhury কওসার ভাই:
আমার ছটফটে স্বভাবের লাগাম টানতে চাচ্ছিলাম। কাওসার ভাই তার অজান্তে সেই কাজে আমাকে সফল করতে পেরেছেন অনেকটা। আমি লিখি আমার মতো, তবে বলার স্টাইলে তাকে ফলো করতে চাই। একজন বিনয়ী মানুষ, যাকে কোথাও দেখলে নিশ্চিত হই, বাজে জায়গায় আসিনি। কাওসার ভাই: মুন্নাকে নিয়ে একদিন লাভ রোডে চা খাব ইনশাল্লাহ।
Kazi Rakibuddin Ahmed রাকিব ভাই:
তিনি আমার ভার্চুয়াল তাত্ত্বিক গুরু। তার ঝুলিতে কী কী আছে, সেটা তার কাছের মানুষেরাই জানে (দূরের আমিও)। হঠাৎ হঠাৎ তিনি ফোন করেন। “ওয়ালিদ, ওই লেখাটা তো ভয়ঙ্কর লিখেছ।” তিনি সেই মানুষ, যিনি আমার একটা লেখা পড়ে রাতে প্রথমবারের মতো ফোন করে আমাকে সাবাসি দিয়েছেন।
Abdul Alim আলীম ভাই:
আলীম ভাইকে পছন্দ করি তার সরলতার জন্য। ”তিনি আইকন” কিনা, ”তিনি পায়োনিয়ার” কিনা-সেই মারামারিতে না গিয়ে আমার কাছে তিনি আমার একজন বন্ধু। সিনিয়র বন্ধু। আর পছন্দ করি, তিনি আমার মতো পাতি লেখকের লেখা ছাপান বলে। আর হ্যা, আলীম ভাইয়ের অফিসের ব্ল্যাক কফি কিন্তু অন্যান্য অফিসের মতোই তীতকূটে। অবশ্য এই পাতি লেখকের লেখাকে সম্মানের সাথে প্রকাশ করে আরেক ভাইজান চঞ্চল ভাই ও আমাকে বাধিত করে রেখেছেন।
Nure A. Khan খান ভাই:
খান ভাইয়ের পরিচয় দিতে গেল মানুষ আমাকে মারবে। তার পরিচয় হল, ”আমি তাকে ইর্ষা করি।” কীসে? উদ্যোগ, জনপ্রিয়তা, জনসম্পৃক্ততা, উদ্ভাবনি, হাসি আর বুদ্ধিমত্তায়। তার কাছ থেকে অনেকের মতো আমিও সাহস ধার করি। টাইম ম্যানেজমেন্ট ও টীম ম্যানেজমেন্টে তিনি আমার আইকন।
Quazi M. Ahmed কাজি ভাই: আমাকে তিনি চিনবেন না। আমি তাকে চিনি। বা বলা যায়, চিনে নিয়েছি। অত্যন্ত অমায়িক কাজি ভাই তার গভীর তাত্ত্বিক জ্ঞান ও অবদান নিয়ে কাজ করেন। দূর হতে আমি ফলো করি।
Mostafa Kamal মোস্তফা ভাই:
বড় মানুষদের বিনয় থাকে। বা বলা যায়, বিনয়ী মানুষ বড় হন। মোস্তফা ভাইকে দুটোই বলা যায়। পিএমএস নিয়ে তার এক্সপারটিজ দেখে তাকে আমার রীতিমতো দৈত্য মনে হয়। টেকনিকের দৈত্য। আমার অনুরোধে আমার টীমকে অবলীলায় তিনি ইনট্রো করিয়ে গেছেন। এই কেপিআই বিশেষজ্ঞ তার বিদ্যা ও ব্যক্তিত্ব-দুটো দিয়েই মুগ্ধ করে রেখেছেন।
Shariful Hasan Shabuj সবুজ:
সবুজ মনে হয়, পৃথিবীর কোনো আইডিয়া নেই, যেটা একবার করে ভাবেনি। আমি তার পরামর্শ নিয়ে নিয়ে কিছু করে খাচ্ছি। হেন পরামর্শ নেই, যেটা তার কাছে চাই না। লোকে আমার বকবকানি লেখা পড়ে আহা উহু করে। সেই লেখা সবুজ লিখে ফেলেছে আরো ৫ বছর আগে।
Maruf Azam Ovee ওভি:
আমি ওর বন্ধু। পরিচয় স্বল্প দিনের। দেখা সাক্ষাত ও বাক্য বিনিময় অত্যন্ত সীমিত। যে কবার হয়েছে, সব ঘোলাটে আলোয়। তবে কী করে কী? ওভির কাছ থেকে ওর অজান্তে আমি ধৈর্য্য, সাহস, সৃষ্টি, ক্রিয়েটিভিটি ও উদ্যমের পাঠ নিই। তার কিছুই তার জানা নেই।
Shibli H. Ahmad শিবলী ভাই:
আমার কাছে তাকে ট্রয় নগরের হেক্টরের মতো লাগে। সাহস, ধৈর্য্য, এনার্জি, স্বপ্ন, প্রাণশক্তি, উদ্যম, টাইম ম্যানেজমেন্ট, র্যাপো, ব্র্যান্ডিং-কয়টা বললাম? এর কোনোটাতে ধার নিতে হলে শিবলীর প্রোফাইর ঘাটি আর দেখি, সে এখন কোনটাতে আছে। কথা আর না বাড়াই।
Nur E Alam Faisal নূর ফয়সাল ভাই:
নূরের কথা আগেও বলেছি। নূর আমার প্রতিবেশী (যদিও লাভ রোডে দেখা হয় না।) নূর আমার বিশ্ববিদ্যালয়তো ভাই (ক্যাম্পাসেও তাকে মীট করিনি।) নূর একটা মেশিন, একটা কূয়ার মতো, যেটার পানি শেষ হয় না। আমার ধারনা অতিরিক্ত দৌড়াদৌড়ি, পরিশ্রম, সাহস আর লোড নিতে তাকে বিধাতা ৪ টা ফুসফুস দিয়েছেন। তাই তার দম ফুরায় না।
নূর: আপনার কাছ থেকে গোপনে কত কী নিই, তার খোঁজ জানেন?
Foisal Mahmud Rownak রওনক:
ছোটভাই। তবে আমার গুরুদের একজন। শরীর ও মন-দুটোর ওজনই মাশাল্লাহ। গোপনে যে ক’জন মানুষের কাছ থেকে আমি জ্ঞান ও কৌশল চুরি করি, রওনাক তাদের একজন। রওনক আমাকে কন্টিনিউ তাড়া দিয়ে যাচ্ছে, ভাই, বই কই? ভাই বই কই?
Rizvan Hasan রিজভান ভাই:
সদ্য পরিচয়। অত্যন্ত ধারালো ব্যক্তিত্বের। আমার শত্রূ বলতে পারেন!! আমার কোনো পোস্টে তার মন্তব্য (আসলে তীব্র পর্যালোচনা) আসলেই তখন আমার মনে হয়, এবার ঝাঁপি বন্ধ করা যায়। খুব সফিসটিকেটেড কিছু বিষয় আমি তার কাছ থেকে শিখি। এইচআরের মানুষ না হলেও তিনি বহু মানুষকে এইচআর পড়াতে পারেন।
K M Tanbhir Siddiki তানভীর:
তানভীর আমার জন্য এইচআর ডিকশনারীর মতো। আর কিছু বলা লাগে? তবে তানভীরের প্রাণশক্তি আমার কাছে একটা বিরাট রহস্য। ইয়ে, তানভীরের প্রোফাইল ঘেঁটে একটাও সিঙ্গেল ছবি পাইনি। তার কারন, তানভীর সামাজিক প্রাণী।
Muzahidul Islam Jahid জাহিদ ভাই:
জাহিদ ভাই এর ক্যাটস আই আমার ইর্ষার কারন নয়। একাডেমিক্যালী তার এইচআরের জ্ঞানের বহর আমাকে ইর্ষান্বিত করে। কেউ যদি ভুলে আমাকে এইচআর নিয়ে কোনো জটিল তাত্ত্বিক কনসেপ্ট জিজ্ঞেস করে, আমি অবলীলায় জাহিদ ভাইকে জিজ্ঞেস করে পরে আমার নামে চালিয়ে দিই। হা হা ।
সুলতান সুলেমান:
জ্বি, তিনি আমার একজন আইকন। মৃত, তবু। শুনতে অবাক লাগলেও সত্যি, সুলতান সুলেমানের কাছ থেকে আমি কর্পোরেট, বিজনেস ম্যানেজমেন্ট ও এইচআরের পাঠ নিই।আমার কর্পোরেট জীবনে তাদের কোনো না কোনোভাবে অবদান আছে। কখনো সেটা একতরফা। কখনো ভাইস ভারসা।
আমার বাদবাকি অসংখ্য প্রিয় মানুষেরা,
আর সুহৃদরা দয়া করে ভুল বুঝবেন না। আমি কোনোদিনও যদি কারো কাছে একটি লাইন শিখে থাকি, তিনিই আমার সুহৃদ। তারা সকলেই আমার নমস্য। ওনাদের আলাদা করে লিখলাম, কারন লিখতে ইচ্ছে হয়েছিল। সবাইকে নিয়ে লিখবার মতো বড় মানুষ কি আর আমি?
[ভাল কথা, আপনাদের কারো অনুমতি নিয়ে লেখাটা লিখিনি। দয়া করে মামলা ঠুকে দেবেন না। আগাম ক্ষমা চেয়ে নিলাম।]
icon #model #idol #Mentor #follower #bigshot #pioneer #Patronizers