আমরা কেউ মহামানব নই। অতিমানবও নই। কিন্তু সারাটা জীবন নিজেকে অতিমানবের আসনে বসিয়ে জীবন চালাই। নিজেকে নিজে ধোঁকা দিই-তুই অতিমানব। তোর রাগ, দুঃখ, ক্ষোভ, ক্লেশ, ক্লেদ, অভিমান নেই। তুই অতিমানব। তুই মহামানব। সত্যিটা হল, আমরা সবাই রক্তমাংসের সাধারন, অতি সাধারন মানব। যার ক্ষুধা আছে জন্ম আছে, আছে মৃত্যু কান্না আছে দুঃখ আছে ব্যথা বেদনা আছে শোক তাপ জ্বালা সবই আছে। আছে স্বপ্ন, স্বপ্নভঙ্গের বেদনাও আছে। এইসব বুকের গভীরে চাপা দিয়েই সারাজীবন অতিমানব কিংবা মহামানবের অভিনয় করে যাই। আসলে আমরা খুব ভাল অভিনেতা। যার যার ভূমিকায় অভিনয় করে যাই।
একটা জিনিস খেয়াল করেছেন? দুনিয়ার সবযুগে সব বিশ্বাসে, সব দেশেই প্রণতি/শোক/আনুগত্য’র মতো ভার্চুয়াল অনুভূতিকে প্রকাশ বা নিবেদনের জন্য রিয়েল টাইম আইকন বা আইডল লাগে? খেয়াল করে দেখুন।
শোক জানাতে আমাদের পঞ্চভূজ কালো চিহ্ন লাগে, মোমবাতি জ্বালতে হয়, একটা মনুমেন্ট বা ম্যুরোল লাগে। সর্বেশ্বরের বশ্যতা প্রকাশে হয় দিক লাগে কিংবা লাগে দৃশ্যমান কোনো আইডল। ভার্চুয়াল ফিলিং এর ফিজিক্যাল বহিঃপ্রকাশ।
আরেকটা জিনিস খেয়াল করেছেন কি? প্রতিদিন আপনার ফোনে কয়টা কল আসে? ২০ টা হতে ১০০ টা? ওই কলগুলোর মধ্যে অ্যাবস্যলুটলী “কেমন আছ?”-এমন ফোন কল কতটি? যার আগে পরে কোনো পারপাস নেই, স্রেফ “কেমন আছেন” সেটা জানতে। ভেবে দেখবেন।
#greatman #iconic #idol #superman #feelings #virtual