১.De Ja Vu:
আপনি কোনো একটা জায়গায় গেলেন বা কোনো একটা ঘটনা ঘটছে। আপনার হঠাৎ মনে হল, এই জায়গা, ঘটনা ও প্রেক্ষিত আপনি আগেও কোথাও ঘটতে দেখেছেন, আপনার চারপাশের সবকিছু আপনি আগেও দেখেছেন, একই ঘটনা প্রবাহ আপনার খুব চেনা। এই বিষয়টির একটি বৈজ্ঞানিক নাম আছে। সেটি কী?
২.Plot Twist:
আপনি ভাল গল্প বলতে পারেন। কিন্তু সবসময় গল্পের দু’টি অংশ থাকে। প্রথম অংশ বলার পর শ্রোতা হেসে ফেলেন বা মনে করেন গল্প শেষ। তখনি গল্পের মূল বা দ্বিতীয় অংশ বলেন। প্রতিটি গল্পেই এমন থাকে। এই ধরনের গল্প বলার ধরনকে কী বলে?
৩.Counter Logic:
কোনো একটি বিশেষ বিষয়ের একটি দিক নিয়ে আপনি কথা বলছেন। বেশিরভাগ লোক আপনার ওই বিষয়ের আপনার বলা লজিকটি গ্রহনও করল। মনে হচ্ছিল আপনার লজিক অকাট্য এবং এর বিপরীত ভাবনা থাকার কোনো সম্ভবনাই নেই। কিন্তু আরেকজন এসে মেজরিটির বিশ্বাস বা লজিকের সাথে দ্বিমত পোষন করে ওই ইস্যুতেই ঠিক আপনার লজিকের বিপরীত অকাট্য আরেকটি বিপরীত লজিক দিলো। এরকম লজিক্যাল এক্সপ্লানেশনকে কী বলে?
৪.Devil’s Advocate
বেশিরভাগ মানুষই পজিটিভ সাইড নিয়ে ভাবেন। কিন্তু কেউ কেউ আছেন যারা বিশ্বাস করেন, আমি সবকিছুর নেগেটিভ ইমপ্যাক্ট নিয়ে আগে ভাবেন। তবে তিনি নেগেটিভ মানুষ নন। শুধু চান যেকোনো কিছুর নেগেটিভ দিকটা সম্পর্কে সতর্ক থেকে তার নেগেটিভ ইমপ্যাক্ট সম্পর্কে প্রস্তুত থাকা। এভাবে পজিটিভ রেজাল্ট পাওয়া। এধরনের নেগেটিভিটিকে কী বলে?
৫.একটা উদাহরন দিই। আপনি আপনার বন্ধুকে বললেন, তোমাকে আজ খুব স্মার্ট লাগছে। সে সাথে সাথে বলল, তাহলে কি আগে আমি স্মার্ট ছিলাম না?
অথবা মনে করুন, আপনি বসকে বললেন, আপনার এই সিদ্ধান্তটা সঠিক হয়েছে। তিনি সাথে সাথে বললেন, তবে কি আমার অন্য সিদ্ধান্ত সঠিক ছিল না? এই ন্যাচারটাকে কী বলে? মানে আপনি যে কথাটি বলবেন, সেটাতেই কনসেনট্রেট না করে তার বিপরীত একটি ইনটেনশনাল প্রশ্ন বা আপনার প্রশ্নের বাঁকা অর্থ করবেন।
যেমন: স্ত্রীকে বললেন, তুমি তো রোজ সকালে আমার সাথে জগিং এ যেতে পারো। তিনি বললেন, ”তার মানে তুমি বলতে চাও আমি বেঢপ মোটা হয়ে যাচ্ছি?”-এই ন্যাচারকে কী বলে? একে বলে Paranoid reframing
#psychology #mentality #mistery #parapsychology