বাসার কাছে দুটো নামজাদা মহা-দোকানের (সুইপারশপ) শাখা।
দুটোরই ব্যপক কাটতি। ব্যাপক TRP বা Tear-pee (বাংলা হতে পারে ’ছেড়া-পেচ্ছাপ’।
যাহোক, উদীয়মান ’বড়লোকস’রা, দেনাপত্রধারী (ক্রেডিট কার্ড) কামলারা সন্ধ্যার পরে বাসায় ফেরার সময় মচমচ করে ওই দেনা-পত্র ঘষে আলাদীনের জিনির বদৌলতে টাকা ছাড়াই কেনাকাটা করার মহা-শিতকার অনুভব করে। পত্রটি একটি যাদুর যন্ত্রে প্রবেশ করিয়ে মন্ত্র টিপলেই নাকি হয়ে যায়। নগদ কড়ি লাগে না। সেই টাকা পরে দেয় নাকি গৌরিসেন। আহ কী পুলক (থ্রীল)। চরম ’পুলক’ও বোধহয় এত আনন্দের না।
নামজাদা মহা-দোকানের দুটো প্রবেশদ্বার। একটা সামনের বড় রাস্তার দিকটাতে। বড় কাঁচের দরোজা। সেখানেও এক জিনি আছে। দেনাপত্রধারী বড়লোকস কামলারা সামনে এসে দাড়ালেই যাদুর মতো করে কারো হাতের ছোঁয়া ছাড়াই খুলে যায়। সে যে কী পুলক (থ্রীল)। আমি প্রথম প্রথম গ্রাম হতে ঢাকা এসে সেই জিনিকে খুঁজতাম, যে আড়াল হতে প্রবেশদ্বার খুলে দেয়। আজও পেলাম না।
মহা-দোকানের পেছন অংশে গলির মধ্যে তার আরেকটা প্রবেশদ্বার থাকে। সেটাকে মহা-দোকানের ’পশ্চাৎদেশ’ বলা চলে।
কাকভোরে যখন কামলাস্থলে (অফিস) যাবার জন্য বের হই, সেই সময়টাতে দেখি, সেই ’পশ্চাতদেশ’ দিয়ে মিরপুর ১ নম্বর বাজারের আড়তের ‘নষ্টজন্মা’ (হাইব্রীড) আলু, দাদাদেশীয় পেয়াঁজ, পটল, লেগুনের মরা মাছ, বস্তা দরে কেনা বেগুন, ঝুড়ি ভর্তি লাউ, কারওয়ান বাজারের টমেটোর বস্তা চুপচাপ ঢুকে যাচ্ছে মহা-দোকানে। না, এখানে কোনো জিনি নেই। তবে জিনির বেশধারী মহা-দোকানের কর্মীরা দ্রূত সেগুলো দোকানে নিচ্ছে।
পশ্চাৎদ্বারের এই ইনকামিংয়ে কোনো জিনি নিযুক্ত না থাকলেও, এর খানিক পরেই, মিরপুর-১ নম্বর বাজারের সেই গণ-পণ্যই কোনো এক আলাউদ্দিন জিনির ছোঁয়ায়, অথবা, হয়তো ‘কাঁশফুলের নরম ছোঁয়ায়’ হয়ে যায় ‘অর্গাজম’ (অর্গানিক) বেগুন, ‘নিজস্ব খামারের দেশী মাছ’, ‘বাছাইকৃত কৃষকের ক্ষেত হতে সংগৃহিত দেশি চাল ইত্যাদি ইত্যাদি। সবই জিনির কারবার।
আর, রাতে বাসায় ফেরার সময়ে আমরা উদীয়মান বড়লোকস (আসলে কামলা)রা সেই ‘অর্গাজম বেগুন’ দেড়গুন দামে দেনা-পত্র ঘষে বিনা টাকায় কিনে নিয়ে আসি।
কী যে মজা! টাকা খরচ হয় না!!!! ১ নম্বর বাজারের কাদা পায়ে মাখে না। বাজারের ‘ছোটলোক’দের সাথে গায়ে ঘষা লাগে না। কী মজা!!
#showoffatitsbest #exhibitionism #TRPaholic #fameseeker #attentionseeker #classstatus #classconflict #classdiscrimination #poverty #middleclasslife #nakedlife #thuglife #supershop