কী করে একটি মানসম্মত, আকর্ষণীয় ও কার্যকর-তথা সবদিক হতে উপযুক্ত রেজুমে বানাতে হয়-তা নিয়ে অনেক কনটেন্ট আমরা আমাদের নেটওয়ার্ক ও মেনটরদের থেকে পেয়ে থাকি। একটি ভাল সুযোগ পেতে ও তা কাজে লাগাতে আসলেই উপযুক্ত রেজুমে থাকাটা জরুরী। কথা হল, একটি ভাল রেজুমে বানাতে হলে কী কী প্রস্তুতি দরকার, কী কী সাধারন নিয়ম অনুসরন করতে হবে, তাতো আমরা সবাইই কমবেশি শুনে থাকি। কিন্তু, একটি রেজুমেকে যদি সূক্ষ্ণতার মানদন্ডে যাচাই করবার জন্য কাউকে বলা হয়, তাহলে তিনি কোন কোন প্যারামিটার বা সূচকের নিক্তিতে রেখে বা কোন কোন মানদন্ডের মাইক্রোস্কোপের নিচে রেখে সেই রেজুমেকে বিচার করবেন-তা নিয়ে ফরমাল কোনো লেখালেখি কি কোথাও দেখা যায়? অন্তত আমার চোখে পড়েনি। তো, সম্প্রতি, টিক এরকমই একটি কাজের দায়ীত্ব পেলাম একটি বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের তরফ হতে। আমার দায়ীত্ব পড়ল বা বলা চলে, আমার সুযোগ হল, তাদের পাঠানো কিছু রেজুমেকে যাচাই-বাছাই করে সেগুলোকে কিছু নির্দিষ্ট প্যারামিটারের আলোকে মূল্যায়ন করা, যে, রেজুমেগুলো কতটা মানোত্তীর্ন। সেই কাজটি করতে গিয়ে আমার মনে হল, যাচাই ও মূল্যায়ন তো করব। কিন্তু কীসের ভিত্তিতে? মান যাচাই মানেই তো আগে মানটিকে নির্দিষ্ট করা এবং সেই কাঙ্খিত মানকে খুঁজে নেবার, মূল্যায়ন করবার জন্য কিছু সূচক থাকাও জরুরী। সবসময় যেটি করি, সেভাবেই নেটওয়ার্কে প্রশ্ন করলাম। কিছু ফ্রি জ্ঞান পাবার আশায়। ফল মিলল। যদিও আশানুরূপ নয়। সব মিলিয়ে ফেসবুক, লিংকডইন ও অন্যান্য OTT ভিত্তিক নেটওয়ার্ক হতে প্রাপ্ত মতামত এবং আমার উড়াধূরা জ্ঞানের গুড়া মিশিয়ে দাড়া করিয়ে ফেললাম একটি মানদন্ড। সেটিই নিচে বয়ান করেছি। (তথ্য বা মতামত দিয়ে যারা বাধিত করেছেন, তাদের সবাইকে কৃতজ্ঞতা।)
রেজুমের মান যাঁচাইয়ের জন্য প্যারামিটার:
1. Overall presentation, legitimation, attraction, annotation and branding of a candidate through this intellectual product enabling the employer judge the overall saleability of the candidate i.e. competency, caliber, feasible value addition & potential of the candidate without seeing him face to face.
2. Usage of powerful wording.
3. Standard formatting & contemporary design. 4. Ease of finding the information.5. Volume of the resume.
6. Absence of linguistic error.
7. Presence of mandatory information: a. Vision & professional approach of the candidate. b. Career objective (beginners)/Career summery (experts). c. Availability of contact details including phone number, website, LinkedIn ID, FB ID, mail ID, QR code to digital portfolio. d. Training & co-curriculars. e. Achievements. f. Key competencies. g. Academic records with major courses studied. h. Professional experience (part of full time) with description of role played, major contribution or value addition, basic info of company including their website, QR code, brand value. i. Recreational & voluntary activities. j. Socio-professional networking & activities. k. Activities as an organizer. l. Certification/affiliation.
8. Appropriate photo based on position & professional category.
9. Relevance and appropriateness complying with the job position applied for.
10. Uniqueness.
#resumemaking #resumewriting #resumeevaluation #resumeassessment #qualityofresume #parameter #standardofresume