Skip to content

এসো নিজে করি, এসো কমেন্ট পড়ি

  • by

ফেসবুক (এবং লিংকিতে) কোনো পোস্ট বা কমেন্টের প্রেক্ষিতে নেটিজেনদের হামলার শিকার হননি-এমন মানুষ কি বঙ্গদেশে খুঁজে পাওয়া যাবে?

প্রায়শই চেনা বা অচেনা মানুষদেরকে ফেসবুকে পোস্ট বা কমেন্ট করে তথাকথিত ’ফেচবুক পেরেন্ড’ অথবা, ’ফেচবুক ফ্রান্স’দের হামলার শিকার হয়ে ক্ষোভসূচক পোস্ট দিতে দেখি। আমি নিজে কতবার ফেসবুক মুমীনদের ফতোয়ার শিকার হয়েছি-তাও গুনতে হবে। সুখের বিষয়, এই সাইবার বুলিংয়ে নারীরাও সমানে পাল্লা দিচ্ছেন আজকাল।

বুলির শিকার হয়ে মন খারাপ, মানসিকতা খারাপ তো হয়ই আপনার, তাই না?

কিন্তু, ভেবে দেখুন তো, সত্যিই কি মন খারাপ করার দরকার আছে?

আপনার কি জানা আছে, আমাদের বহুল জনপ্রিয় ফেবু বিজ্ঞানী ও আল্লামাদের ৯৯%ই হল সেলুন বয়, গল্লি বয়, টেম্পু রয়, ডিশ ওবেরয়, টিকটক হৃদয়?

উক্ত টিকটকাররা, যারা আপনাকে, আমাকে, তাকে, দেশের মধ্যে ও বাইরের লোকদের, এমনকি ‘ডোলান টেরাম’কেও নৈতিকতা, পর্দা, শরিয়ত, দেশপ্রেম, পেশাদারিত্ব, সামাজিকতা সম্পর্কে জ্ঞান দেয় (পড়ুন নোংরা গাল দেয়) ওদের কিচিরমিচিরে কান পাতাটাই ভুল।

উহারা কাকে আকাশে তুলল আর কাকে পদতলে পিষ্ট করল, কাকে মালা দিল, কাকে দিল জ্বালা, উহারা আপনাকে মোরতাদ তকমা দিল, নাকি ওস্তাদ-তাতে ভাবিত হবেন কেন?

আমি প্রায়ই একটা কথা বলি, চাকরী হচ্ছে না-এই আফসোসের পেছনে সবচেয়ে বেশি দায়ী আমরা নিজেরা। কীভাবে, জানতে চান? মার্চেন্ডাইজারসহ কয়েক ধরনের প্রার্থী চেয়ে বিজ্ঞাপন দিয়েছিলাম বাংলায়। পরিষ্কারভাবে লেখা ছিল, কাম্য পদবী মেইলের সাবজেক্টে লিখতে আর কাম্য বেতন কভার মেইলে লিখতে। মাশাল্লাহ, সাবজেক্টে কাঙ্খীত পদবী লিখেছেন ১ – ২% আবেদনকারী। বাকিরা দেন নাই। কভার মেইল তো নেইই, সিভি এটাচ করা ছাড়া সাবজেক্ট, কভার টেক্সট কিচ্ছু না-এমন আছেন ৬০%। সিভির ফাইলের নাম নেই, ”৮৭২৬৭” এই হল সিভি ফাইলের নাম। ফ্রেশার আবেদন করতে না করেছি। প্রায় ৬০% ই ফ্রেশার আবেদন করেছেন। ফুল মার্চেন্ডাইজার হতে আবেদন করেছেন অথচ কাজ করেন স্টীল কারখানার মার্কেটিং এ। একজন সাবজেক্টে লিখেছেন “resume for the post asst marsandyger” । মেইলটা ছেড়ে দেবার আগে দেখারও দরকার নেই। ব্যস্ত। এত কিছুর পরও আমি পুরোই আশাবাদী। হতাশ নই। বাংলাদেশ নিশ্চই একদিন উন্নত দেশ হবে। হবেই।

[সাধারনত এই বিষয়টা নিয়ে লিখলে কিছু ত্যানা কমেন্ট আসবেই। কিছু স্যাম্পল ত্যানা কমেন্ট দিয়ে দিলাম। কষ্ট করে লিখতে হবে না আর:

১.কয়েকজনকে দেখেই সবার সম্পর্কে খারাপ ধারনা করে নিলেন?

২.এত মেথডিক্যাল হবার দরকার কী? কাজ জানে কিনা তাই দেখুন।

৩.আজকাল এত সলিড হলে চলে?

৪.ভাই, এত পূঙ্খানুপুঙ্খ বিচার না করে জয়েন করান। কাজ পারলে তবে নিয়োগ দেবেন।

৫.আমাকে একটা সুযোগ দিয়ে দেখুন। কী করে দেখাই দেখেন।

৬.আপনারা বিজ্ঞাপন দিয়ে আর ডাকেন না। প্রার্থীরাও তাই গুরুত্ব দিয়ে আবেদন করে না।

৭.এই লিংকে ক্লিক করুন। সান্ডার তেলের বিপুল সংগ্রহ পাবেন।

৮.ভাই, আপনি মানুষটা এত নেগেটিভ কেন?

৯.মানুষের ভুল নিয়ে এভাবে হাসি তামাশা করতে লজ্জা করল না?

১০.বড় চেয়ারে বসে আছেন তো, সবকিছুতেই মজা নেন।

ধরুন, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, নতুন স্যুট পরনে। পাড়ার মোড়ের সারমেয়গুলো কিছুক্ষণ ঘেঁউ ঘেঁউ করবে, তাতে কি আপনি গালে হাত দিয়ে ভাবতে বসবেন, স্যুটটা কি ঠিক স্যুট করেনি? বদলে নেব নাকি?

সারমেয় যখন দূর হতে কুঁই কুঁই করবে, তখন ওদিক তাকিয়ে এক দলা থু থু ফেলবেন, ফোৎ করে একটু হাসবেন, তার পরে আগে বাড়বেন।

আর যদি, সাহস বেশি দেখিয়ে, (অন)ধিকার ফলাতে পায়ের কাছে এসে ঘেঁউ করতে চায়, তাহলে ওই ফেবুজ্ঞানী বা ফেচবুকাল্লামার পশ্চাতের পা আর তলপেটের মধ্যের অঞ্চলটাতে একটা ৮২ সিক্কা ওজনের কিক দেবেন। তারপরে স্যুটের ভাঁজটা আরেকবার ঢিঁড করে চলে যাবেন।

ফেসবুকে সিরিয়াসনেস নিয়ে আসবেন না, বিচরন করবেন না। সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন কেবলমাত্র, হ্যা, কেবলমাত্র মজা নেবার জন্য, বিনোদনের জন্য।

সিরিয়াস কাজে বা অবজেকটিভ নিয়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে আপনাকে নিয়ে অন্যরা মজা পাবে। আপনি পাবেন অক্কা।

ওহ, কেউ কেউ বলেন, সোশ্যাল মিডিয়া হল কেবল ফেসবুক। লিংকডইন হল ঘোরতর প্রফেশনাল প্লাটফরম।

ভাইজান ও ভগ্নি, গোড়া হতে আবার পড়ুন। আমি সোশ্যাল মিডিয়ার কথা বলেছি। লিংকডইনও প্রফেশনালদের প্রফেশনাল টারগেটের সোশ্যাল প্লাটফরম। তাতে তার সোশ্যাল ন্যাচার ঘুঁচে যায়নি।

এখানেও খুব সিরিয়াস হয়ে কেউ উগান্ডার প্রেসিডেন্ট হয়েছে-সেই সাফল্যগাঁথা কম।

ভাল কথা, সোশ্যাল মিডিয়া হতে সিরিয়াস জ্ঞান হাসিল করতে চাইলে সাবধানে নিজ দায়ীত্বে করবেন। কারন, সোশ্যাল মিডিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়ারলড র‌্যাংকিং হারভার্ডেরও উপরে।

ফেসবুকে আসবেন স্রেফ মজা নিতে। হাসতে। আমাশাক্রান্ত আম পিপলের ইতরামি, চোতরামি, বলদামি, বদইল্লামি, ই-ভেলকীর ধরা খাওয়া ছাগলামি, ফেসবুক নাপিত ও আল্লামাদের আবলামি দেখে ঠা ঠা করে হাসবেন, সুশীলদের গ্রূপে ইতরদের ইতরামি দেখে খিক খিক করবেন, অতি বিপ্লবী সুবিধাবাদীদের দেখে মজা নেবেন, পারলে মজা দেবেন, তারপর ক্লিকবাজি, মানে ক্লিক করে লিংকিতে চলে যাবেন।

#backsound #criticism #feelingsigh #cyberbullying #trolling #লোকনিন্দা #পাছেলোকেকিছুবলে #ফেসবুকাল্লামা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *