ইংরেজিতে কোনো কিছু লেখার সময় আমাদের ভিতরে একটি কমোন টেনডেনসি কাজ করে। তা হল, প্রতিটি শব্দ বা গুরুত্বপূর্ন হেডিংকে ব্লক লেটারে/ক্যাপিটাল লেটারে বা সোজা কথায় বড় হাতের অক্ষরে লেখা। যেমন:- Annual Increment Report
কিন্তু নিয়ম ও সত্যিটা হল, কেবলমাত্র পুরোটা হেডিং ব্লক লেটারে লেখা কিংবা শুধুমাত্র ওই লাইনের প্রথম শব্দটির শুরুর অক্ষর ব্লক বা ক্যাপিটাল হতে পারে। যেমন:-Annual increment report/ANNUAL INCREMENT LETTER হ্যা, শুধুমাত্র প্রোপার নাউন বা একক নামের শুরু হবে ব্লক বা ক্যাপিটাল লেটারে, সেটি বাক্যের যেখানেই বসুক না কেন। যেমন:-Annual increment report of S. F. Jeans Ltd./I love to work with Harun/He is a Bangladesh national.
মনে রাখুন, ইংরেজি নাম যখন বাংলা অক্ষরে লিখবেন, তখন সেটির মাঝে ডট বা ফুলস্টপ দিয়ে আলাদা করতে পারেন। এই ফুলস্টপের পরে স্পেস হবে না। যেমন:-S.S.C/M.B.A/G.M/B.Sc কিন্তু যখন ইংরেজি শব্দকে সংক্ষেপ করবেন তখন ডটের পরে স্পেস হবে। যেমন:- Dept. of health/Desg. is okay/Md. Walid মনে রাখুন, ইংরেজি কোনো টার্ম বাংলার সাথে লিখতে গেলে তা ইংরেজি অক্ষরে লেখাই শ্রেয়। যেমন:-এস.এস.সি না লিখে S.S.C লিখুন। ডেপুটি জেনারেল ম্যানেজার না লিখে D.G.M/Deputy General Manager লিখুন।
একসেল ফাইল নিয়ে কাজ করার কিছু সাধারন নিয়ম সবাইকে কয়েকদিন আগে দিয়েছি। ওগুলো শুধু দেবার জন্য নয়। কাজের জন্য। কাজে লাগান। এখন পর্যন্ত আমাদের সবাই দুটি ভাইবার ফোরামে জয়েন করেননি। ম্যানেজার সাহেবগন একটু নজর দিন। সবাইকে নিয়ে আসুন। তারা মিস করছেন এই বিষয়গুলো। বাংলায় কিছু লেখার সময় আমরা প্রায়ই কিছু ইংরেজি শব্দ ব্যবহার করতে বাধ্য হই। যেমন- আমি তাকে এইচআর ডিপার্টমেন্টে যেতে বললাম। কিংবা, আপনি কি বাংলাদেশের কন্সটিটিউশন পড়েছেন?
এখানে ওই যুক্তাক্ষর কীভাবে লেখা হবে, ইংরেজি Apple বানান বাংলায় এ্যাপল হবে নাকি অ্যাপল হবে-তা নিয়ে অনেকেই কনফিউজড হন। খুব কমোন ও সাধারন সমাধান যদি বলি, তাহলে মনে রাখবেন, ইংরেজি শব্দ কখনো বাংলা অক্ষরে লিখবেন না। বাংলা লেখার মাঝে যদি ইংরেজি শব্দ লিখতেই হয়, তবে সেটি ইংলিশ লেটারে লিখুন। যেমন- আমি তাকে HR Department এ পাঠালাম (এইচআর ডিপার্টমেন্টে নয়)। কিংবা, আপনি কি বাংলাদেশের constitution পড়েছেন? (কন্সটিটিউশন নয়) অথবা, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে M. A. পাশ করেছেন। (এম.এ নয়) অথবা যেমন- আমাদের G. M. সাহেব খুব দক্ষ। (জিএম নয়)
#learning #capital #block #writingstyle #punctuation