Skip to content

দাম্পত্যে রস+আয়ন: সং এর সংসার বাঁচান

  • by

গতকাল ক্যারিয়ারিস্ট হবার পন্থা ও প্রক্রিয়া সম্পর্কে লেখার পরে একজন সুহৃদ মজা করে বললেন, “ভায়া, এই মাঝবয়সে ক্যারিয়ার নিয়ে আর ভাবি না। ও তো একরকম হয়েইছে। তার চেয়ে সাধের সংসারটা বাঁচানোর আর সফল করবার কোনো তুকতাক জানা থাকলে বলো। ওটা তো এই মাঝবয়সে ভাঙা আর গড়ার মধ্যে দুলছে। মজা করে আমিও তাকে একটা রিপ্লাই লিখলাম। স্বভাবজাতভাবেই, সেটা আরেকটা শাহনামা হয়ে গিয়েছিল।

আপনাদের তরে শেয়ার করলাম, সংসার সুখী, সফল ও স্থির করবার কিছু তুকতাক:

১. স্বল্পভাষী হোন, বেশি শুনুন 

২. অনাসক্ত ও নির্লিপ্ত হোন 

৩. সেলফলেস হোন 

৪. সহমর্মী হোন

৫. স্লো গোয়িং হোন

৬. সমঝোতা মনস্ক হোন

৭. মধ্যমপন্থী হোন

৮. কম কম ব্যক্তিত্বসম্পন্ন হোন

৯. ক্রোধ সম্বরন করুন

১০. চিন্তাশীল হোন

১১. ধৈর্যশীল হোন

১২. ত্যাগ স্বীকার করুন

১৩. সত্যবাদী ও স্বচ্ছ হোন

১৪. স্মার্টলী সামান্য মিথ্যা বলবার মতো উপযুক্ত হোন

১৫. নন-জাজমেন্টাল হোন

১৬. সন্দেহপ্রবণ না হোন

১৭. অতীত নিয়ে ঘাঁটাঘাঁটি করার মতো বোকা না হোন

১৮. স্ত্রী বা স্বামীকে ডোমিনেট করার মতো বোকামো না করুন।

১৯. পর্যাপ্ত টাকা পয়সা কামান।

২০. নিরপেক্ষ হোন।

২১. পরস্পরকে ভালোবাসুন ও বিশ্বাস করুন। ২২. বেশি বাড়লে সংসারে লাত্থি দিয়া যামু গা-এই চিন্তা চিরতরে ভুলে যান।

#happinessinlife #happyfamily #familyties #familylife #conjugallife

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *