Skip to content

সুনয়নার তরে দুটি লাইন

সুনয়না, কেমন ছিলে মাঝের মাসগুলো? অনেকদিন তোমায় লিখিনি। লিখতে ইচ্ছে হয়নি আসলে।

আমার স্বেচ্ছানির্বাসনের বাসনাই তার কারন। জীবনে অনেকবারই অনেকগুলো বড় বড় বাঁক পরিবর্তন এসেছে। সবশেষ পরিবর্তনের পরে অনেক কিছু নতুন করে ভাবতে হয়েছে, বিশ্বাসকে নতুন করে গড়ে নিতে হয়েছে। অনেক কিছুকে নতুন দৃষ্টি দিয়ে দেখতে, শিখতে হয়েছে।

আমার বিরল সামাজিক জীবনের গন্ডী আরও সংকুচিত হয়েছে। প্রায় অদৃশ্য বন্ধু সংখ্যা আরো অদৃশ্য হয়েছে। দূর হয়েছে আরও দূর। সবচেয়ে অবাক করা বিষয় কি জানো? আমি মেনে নিতে ও মানিয়ে নিতে শিখেছি। দুঃখকে।

অবহেলাকে।প্রত্যাখ্যানকে। বিশ্বাসভঙ্গকেও।

হেরে যাওয়াতেও।

প্রত্যাশা তো কখনোই ছিল না। কিছু স্বপ্ন ছিল। খুবই তুচ্ছ কিছু স্বপ্ন। মানুষ মাত্রই মহামানব হয়ে ওঠার, অতি মানব হয়ে ওঠার স্বপ্ন থাকে। সেরকমই কিছু স্বপ্ন ছিল।

সেই স্বপ্নকে নিজ হাতে মাটিচাপা দিয়ে নতুন এক স্বপ্নহীন, ভবিষ্যতহীন, পরিকল্পনাহীন জীবন যাপন করতে শিখে গেছি।

এমন এক জীবন, যেই জীবনে-আশার মরিচীকা নেই।ভালোবাসার উষ্ণতা নেই।হতাশার কালো ছায়া নেই।সম্পর্কের শীতলতা নেই। প্রাপ্তি অপ্রাপ্তির মোহ বা মোহভঙ্গতা-কোনো কিছুই নেই। আপনজন নেই।

পরও নেই। বন্ধু নেই। ান্ধব নেই। আত্মীয়, পরিজন, কাছের দূরের জন-কোথাও কেউ নেই। কেউ নেই।

কেবল আমি আছি। শুধুই আমি আছি।। একা।

কেবলই একা।

#melancholy #grief #thuglife #storyoflife

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *