বিগত বেশ কিছুদিন ধরেই বাংলাদেশের প্রখ্যাত, খুবই পুরোনো, বিশ্বস্ত ও সবচেয়ে বড় একটি জব পোর্টালের ক্যানডিডেচার ও এমপ্লয়েবিলিটি ম্যাচিং বিষয়ে অনলাইনে লেখালিখি দেখে, এবং, রেজুমে মেকিংয়ে ATS’র সাথে কমপ্লাই করবার বিষয়ে জানতে আমার সাম্প্রতিক সময়ের ব্যক্তিগত একটা আগ্রহের সূত্রে এই লেখা। ATS কী এবং সেটিতে কমপ্লাই করাটা ঠিক কী মিন করে ও কীভাবে সেটি কাজ করে-তা জানতে আমি একটি উন্মুক্ত পোস্টও দিয়েছিলাম। আমি ওপেন লারনিংয়ে বিশ্বাস করলেও এটা জানি, যে, উন্মুক্ত শেখার জানালাটি বেশ পরিশ্রম সাধ্য। এখানে শিখতে হলে খুব বেশি খাটতে হয়। সঠিক শিক্ষাটা পাওয়া এভাবে বেশ কঠিন। এক্ষেত্রেও তাই হয়েছে। যাহোক, চ্যাটজিপতি আমাকে কিছুটা বিপদমুক্ত করেছেন।
যাহোক, জব পোর্টালগুলোতে ক্যানডিডেচার ম্যাচিং রেশিও এবং ATS এর সাথে রেজুমে কমপ্লাই করবার রেশিও নিয়ে পড়াশোনা করলাম। মেকানিজমটার সিগনিফিক্যান্স, ইমপ্লিকেশন এবং ওয়ার্কিং সিস্টেম বোঝার চেষ্টা করলাম। তার ভিত্তিতে যতটা ধারনা জন্মেছে সেটা শেয়ার করছি।
আমার বলবার ফোকাস হল-ATS ফ্রেন্ডলি রেজুমে বানাতে আমাদেরকে বারংবার তাগিদ দেয়া হলেও, চাকরির বিজ্ঞাপনও ATS ফ্রেন্ডলি হওয়া কেন প্রার্থী ও দাতার জন্য জরুরী; কী কী বিষয় ম্যাচিংয়ের জন্য উভয় তরফে নজর রাখতে হবে; প্রতিটা জবের জন্য আলাদা সিভি কেন ম্যাচিংয়ে কাজে দেয়।
দেখুন, এটাতো নিশ্চয়ই মানেন, যে, চাকরির সুযোগ চাকরি দাতা ও গ্রহীতা-উভয়েরই গরজের বিষয়। বিষয়টি একতরফা নয়। উভয়েরই স্বার্থ এখানে জড়িত। উভয়ের উভয়কে দরকার। সে কারনেই, রেজুমে ATS ফ্রেন্ডলি হওয়াটা যেমন প্রোফাইল ম্যাচিংয়ের তথা হিট রেট বাড়াতে চাকরি প্রত্যাশীকে সাহায্য করে, তেমনি নিয়োগকারী প্রতিষ্ঠানের দরকার মতো উপযুক্ত ক্যানডিডেটদের রিচ পেতে তাদেরও সমান সাহায্য করে। নিয়োগকারী হিসেবে আপনার বিজ্ঞাপন যদি যোগ্য লোকের নজরেই না আসে, তাহলে আপনিও তো ক্ষতিগ্রস্থ হবেন। আপনার রেসপন্স তালিকা ধরে কাজ করে মনে হবে, বাজারের সেরাদের পেয়েছেন। অথচ, তারা হয়তো বাজারের সেরা নন। মনে রাখবেন, বেস্ট, বেস্ট পসিবল এবং বেস্ট এভেলেবল এক না। এক কথায়, ATS ফ্রেন্ডলি রেজুমে যেমন নিয়োগদাতার নজরে আসতে ও কদর পেতে দরকার, ঠিক তেমনি ওদিকে যোগ্যতর চাকরি প্রত্যাশী ট্যালেন্টের দেখা পেতে নিয়োগকারী প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞাপনও ATS ফ্রেন্ডলি হওয়া জরুরী। মাছ আছে পুকুরে, আপনি নদীতে জাল ফেললে হবে? কিংবা, মাছ দরকার ইলিশ, আপনি চিংড়ির ঘেরে বড়শি ফেললে মাছ পাবেন? চাকরি প্রদান ও গ্রহন-এটা একটি ম্যট্রিমোনি ম্যাচ মেকিং এর চেয়ে কম না। জব পোর্টালকে আপনি একটি ঘটকালি প্রতিষ্ঠান হিসেবে দেখলে পারফেক্ট ম্যাচ মেকিংয়ের জন্য উভয় তরফে ATS ম্যাচিং গুরুত্বপূর্ণ।
এবার আসি, ATS ফ্রেন্ডলি হওয়াটা ঠিক কী-সে কথায়। সেগুলো কীভাবে কাজ করে সে কথায়।
সহজ করে বললে, ATS হল Applicant tracking system বলা হলেও আসলে সিস্টেমটা একটি টোটাল ম্যাচ মেকিং সিস্টেম, যে মূলত চাকরি দাতা ও চাকরি প্রত্যাশীদের মধ্যে ব্রিজিং বা লিংকিং করে দেয়। বিজ্ঞাপন প্রদান বা নিজ প্রোফাইল নির্মানের মধ্য দিয়ে যেখানে ম্যাচ মেকিংয়ের শুরু হয়, আর ফাইনাল সিলেকশন তালিকায় অন্তর্ভূক্তির মধ্য দিয়ে েএই সিস্টেমের কাজ শেষ হয়। মাঝখানে সাইট বা পোর্টালের স্টাটাস অনুযায়ী চাকরি দাতা ও গ্রহীতার প্রোফাইল নির্মান বাদেও নিজস্ব রেজুমে আপলোড, ট্যালেন্টদের সকল পেশাগত তথ্য ও পরিসংখ্যান, নানা পদ্ধতিতে নিরূপিত এমপ্লয়েবিলিটি স্কোর, চাকরির বিজ্ঞাপনের বিপরীতে প্রার্থীদের আবেদন জমা, ক্যানডিডেট প্রাইমারি লিস্টিং, ফাইনাল শর্ট লিস্টিং, ইন্টারভিউ ফিক্সেশন, নানা রকম টেস্ট কনডাক্ট করা, রেজাল্ট আপলোডিং, কমপেয়ারিং, ফাইনাল ডিসিশন এনলিস্টিং-অনেক কাজ এখানে হয়। একটা পারফেক্ট সাইট/পোর্টাল যেটি ATS সফটওয়্যারের সাহায্য নিয়ে তৈরী, সেটিতে দুই তরফেই ইন্টার্যকটিভ অনেক কাজ করা যায়। অর্থাৎ, নামের লিটারাল অর্থ ধরে ATS কেবলমাত্র এমপ্লয়ারের জন্য তার ক্যনডিডেটদের ট্রেইল করবার মাধ্যমই নয়। এটি মূলত একটি বৃহত্তর ও ডুয়েল ডোর।
এখন, এখানে এমপ্লয়ার ডিফল্ট ও ক্রিয়েটিভ-দুটো’র কম্বিনেশনে একটি চাকরির অপরচুনিটি ক্রিয়েট ও লঞ্চ করে। পোর্টাল ও ATS এর মানভেদে সেটি নানাভাবে ও মাধ্যমে ক্যানডিডেটদের নজরে আসে। যত পারফেক্ট ATS, তত পারফেক্ট নোটিফিকেশন। এমপ্লয়ারের উভয় রকম জব ডিটেল তালিকাভুক্তিতে বা লেখায় তাই যথেষ্ট মুন্সিয়ানা দেখাতে হয়। গতানুগতিকভাবে সাইট করলে সেটা স্টার ক্যানডিডেটদের নজরে কম আসবে। আবার, ওদিকে ক্যানডিডেটকে তার ডিফল্ট প্রোফাইল এবং আপলোডকৃত নিজস্ব কাস্টমাইজড রেজুমে-উভয় স্থানেই ATS ফ্রেন্ডলি বা ATS কমপ্যাটিবিলিটিতে হাই স্কোর মেইনটেইন করতে হবে। তা না হলে এমপ্লয়ারের ড্যাশবোর্ডে তার নামখানা প্রাক্কলিত হবে কম। সোজা কথায়, চিড়ে ভিজবে কম। মানে হল, শুধু স্টার ক্যানডিডেট মানেই চাকরির বিজ্ঞাপনগুলোতে তিন অগ্রগন্য-বাই ডিফল্ট-তা নয়। এখানেই একটি বড় সংখ্যক প্রার্থী ভুল করেন। তাদের হতাশার একটা বড় জবাব এখানে লুকোনো। তারা যোগ্যতায় হাতি হলেও তার সাইটেশন ও প্রেজেন্টেশন চামচিকার হলে অবমূল্যায়িত রয়ে যাবেন। ওই পোর্টালের ATS তাকে এমপ্লয়ারের নজরে আসতে সাহায্য করবে না।
কীভাবে সিস্টেমটা কাজ করে? ওয়েল, আপনি চ্যাটজিপিটিকে প্রশ্ন করলে সে সুন্দর করে আপনাকে দেখিয়ে দেবে। তবু বলছি। ইন ফ্যাক্ট, আমিও তার শিষ্যত্ব নিয়েই শিখতে চেষ্টা করেছিলাম। যা বলছিলাম, যেকোনো জব পোর্টাল, সেটি এমপ্লয়ার প্রতিষ্ঠানের নিজস্ব পোর্টাল হোক, কিংবা, বিডিজবস বা নকরি.কমের মতো থার্ড পার্টি সাইট-তারা ATS সফটওয়্যার ব্যবহার করবেন-সেটি প্রায় নিশ্চিত। সেই সাথে, আরও অ্যাডভান্সড প্রতিষ্ঠান হলে AI কে ইনক্লুড করবার সমূহ সম্ভাবনা।
তো, আপনি সেই পোর্টালে তাদের দেয়া ডিফল্ট ইনসারশন উইন্ডো ধরে ধরে প্রথমে আপনার পেশাগত সকল তথ্য পূঙ্খানুপূঙ্খভাবে দেবেন। কিছু ডিফলট ট্রে হতে, কিছু ক্রিয়েটিভ বা ডেসক্রিপটিভ। এর মধ্যে আপনার ছবিও আছে। এর পরে আপনার নিজস্ব তৈরী কাস্টমাইজড ও পারসোনালাইজড রেজুমে সেখানে আপলোড করবেন, যেখানে আপনার নিজের মতো করে নিজেকে সাইটেশনের বেশি সুযোগ থাকে।
এবার, নিয়োগকারী যখন একটি বিজ্ঞাপন দেন। আপনি সেটির বিপরীতে নির্ধারিত পথ ধরে এপ্রোচ করেন। অনেক সময় নিয়োগকারী বিজ্ঞাপন না দিয়ে ওই পোর্টালের ডিফল্ট রেজুমে ব্যাংক বা প্রোফাইল ব্যাংকেও হানা দেন। বিজ্ঞাপনই দিক কিংবা রেজুমে ব্যাংকে হানা, তাদের ড্যাশ বোর্ডে চাকরি প্রত্যাশি খুঁজবার কিছু ছক বা ফিলট্রেশন টুল থাকে। তারা সেটা ধরে সার্চ দেন। কারন, জমা পড়া বা জমা থাকা লাখ লাখ প্রোফাইল ঘাঁটার ঝামেলা কেউ করবে না, সম্ভবও না। এখান হতেই শুরু ATS এর কারিশমা।
নিয়োগকারী প্রতিষ্ঠান যেমন তার সার্চ কিংবা চাকরির বিজ্ঞাপনটি কতটা ATS ফ্রেন্ডলি করে দেন ও এই সার্চ কাজের সময় কতটা মুন্সিয়ানা দেখান-তার ওপর ভর করে লিস্টেড যোগ্যতম স্টারের প্রোফাইলগুলো তাদের সামনে আসবে। এই সার্চ লিস্টে বা হাই এমপ্লয়্যাবেলদের তালিকায় একজন প্রার্থী হিসেবে আপনার প্রেফারেন্স বা প্রায়োরিটি পাবার রাস্তাটা তাহলে কীভাবে ক্লিক করে? ওই যে দু’রকম তথ্য প্রদানের কথা বলললাম না-ডিফল্ট প্রোফাইল আর কাস্টমাইজড রেজুমে-সেটিকে কীভাবে ও কতটা ATS ফ্রেন্ডলি বা কমপ্যাটিবল করে বানিয়েছেন সেটার ওপর ভর করে কাস্টমারের সার্চ অপারেশন আপনার নাগাল পাবে। কারন, কাস্টমারের সার্চ ATS এর নিজস্ব অ্যালগরিদমের মধ্য দিয়ে পুরো ডাটাবেস ঘেঁটে সবথেকে ম্যাচিং প্রোফাইলগুলো তুলে আনে। এখানে ATS এর অ্যালগরিদম গিভেন ফিলট্রেশন চয়েজের পাশাপাশি বিজ্ঞাপিত জবের বা পজিশনের JR/KR এর বিপরীতে কী কী KSA দরকার-সেটিকে নিজস্ব বুদ্ধি দিয়েও একটি জটিল এনলিসিস করে। খুব সোজা, নদীতে জাল ফেললে আপনি যদি পানিতে না ভেসে কাদার মধ্যে ডুবে থাকেন, আপনি জালের মধ্যে থাকবেন না।
এখন বলি ওই কমপ্যাটিবিলিটিটা আসলে কী? মানে অ্যালগরিদমটা কীভাবে কাজ করে?
১. শব্দের ব্যবহার। পাওয়ার ও কী ওয়ার্ডের উপস্থিতি অ্যালগরিদমিক সার্চকে আকর্ষন করে।
২. বিভিন্ন যোগ্যতা ও দক্ষতার প্রচলিত ও কমোন ফর্ম ব্যবহার করলে সেটি হিট বেশি পায়। পাওয়ারফুল ওয়ার্ড ব্যবহার আর আনকমোন শব্দের ব্যবহার এক নয়।
৩. এক্রোনিম বা এব্রেভিয়েশন ব্যবহার করলেও মূল বিস্তারিত টার্মটা পুরো প্রোফাইলে অন্তত একবার হলেও থাকা। তাতে সার্চ মেশিন ভাল কাজ করতে পারে।
৪. অতিরিক্ত রকম রং-চং, ক্যারেক্টার, আনকমোন ফন্ট, মার্জিন বা পেজ বর্ডার, বক্স, টুলস ব্যবহার না করা ভাল। এগুলো ATS এর কাজকে বাধা দেয়।
৫. নির্দিষ্ট একটি চাকরির বিজ্ঞাপনের ওপর ভর করে কাস্টমাইজড রেজুমে বানানো, যেটা মূলত আপনার স্কিলসেট, জব রেসপনসিবিলিটি, অ্যাকমপ্লিশমেন্ট বা অ্যাচিভমেন্টকে বিজ্ঞাপনদাতার চাহিদার সাথে কমপ্লাই করে হিট রেট বাড়াবে।
৬. রেজুমের বিশাল আকার না হওয়াও একটি দিক।
৭. পি.ডি.এফ মেইল আবেদনে মাস্ট হলেও, ATS এর ক্ষেত্রে কিন্তু ওয়ার্ডের সফলতা বেশি।
৮. সংখ্যা ও সংখ্যাতত্বের ব্যবহার বাড়ান। আপনার কাজের মেট্রিকস আপনাকে সার্চে বাড়তি সুবিধা পাইয়ে দেয়।
এর বাইরেও, যেকোনো সাইটে সংরক্ষিত আপনার প্রোফাইল ও পারসোনালাইজড রেজুমে নিয়মিত আপডেট করাও আপনাকে সুবিধা দেবে। কারন, আপনার একদম আপডেটেড প্রোফাইল সার্চে বাড়তি নজর কাড়ে। আপনার রেজুমে ও প্রোফাইল কতটা ATS ফ্রেন্ডলি সেটি যাচাইয়ের জন্য চ্যাটজিপিটি, লিংকডইন ছাড়াও প্রচুর ফ্রি সাইটের সাহায্য নিতে পারেন। একটু খুঁজলেই পেয়ে যাবেন। অন্তত দুটি ভিন্ন সাইটে কমপ্লাই করে দেখুন, আপনার প্রোফাইল ও রেজুমের কমপ্যাটিবিলিটি স্কোর কত। সেটি অন্তত ৮০% হলে ভাল বলে আমি মনে করি। সেই সাথে, এমপ্লয়ার হিসেবেও আপনার কোম্পানী প্রোফাইল এবং চাকরির বিজ্ঞাপন কতটা ATS ফ্রেন্ডলি সেটিও যাচাই করে নেবেন। ভাল একটি চাকরির সুযোগ পাওয়া একদিকে যেমন চাকরি প্রত্যাশীদের গরজ, ঠিক অন্যদিকে ভাল ক্যানডিডেট পাওয়া আপনারও গরজ বটে। একজন চাকরি প্রত্যাশীর যেমন ATS এর সাথে কমপ্যাটিবল প্রোফাইল বানানো উচিত, তেমনি আপনার উপস্থিতিও একই গুরুত্ব মাথায় রেখে তৈরী করা উচিত। দায় উভয় তরফেই। আফটার অল, আপনার ব্যবসার জন্য বাজারের সেরা ট্যালেন্টটা তো আপনারই দরকার।
#resumemaking #resumewriting #ATSfriendlyresume #ATScompatibility