Skip to content

বিষন্ন নির্বাসনে

  • by

আজ কিছুতেই তোমায় ভাবব না

ভাবনাদের তাই আজ দিলাম ছুটি।

আজ কিছুতেই মন খারাপ করব না

তোমার পাশে না থাকার অকারন আক্ষেপে

মনের জানালা তাই রুদ্ধ করে দেব আজ।

কবিতা লেখার আজ নেই অবসর

কবিতার খাতাদের তাই নিরম্বু উপোষ আজ।

আজ একটি বিষন্ন দিন

আজ তোমার বিরহে সিক্ত হবার দিন।

আজ রক্ত পলাশদের হৃদয়ে

ক্ষরনের দিন।

আজ কবিতাদের ছুটি

ভাবনাদের ছুটি কল্পনাদের নির্বাসন তাই আজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *