আমার খুব জানতে ইচ্ছে করে, বিজয় সরণি, খিলক্ষেত, বারিধারার রেলজাংশনের ভাসমান রূপপসরা বিক্রীর দোকানগুলো কি রাত আটটা বাজলে ঝুপড়ি নামায়? নাকি রাজকীয় কানুন অমান্য করে আগের মতোই সারা রাত ধরেই রুপপসরা বিক্রী চালিয়ে যাচ্ছে?
ঢাকার ক্লাবগুলো কি রাত আটটাতেই তালা মারা হয়? রাত ন’টায় গেলে কি সেখানে এক গেলাশ বরফ মিশ্রিত ’মিনারেল ওয়াটার’ আর বাটিতে সামান্য চাটবাদাম মেলে? নাকি …………….বিজ্ঞজনেরা বলেন, Do not celebrate too early বড়লোক হবার আগেই বড়লোকি দেখাবার বিলাসিতা করতে চাইলে কপালে খারাবি থাকাই স্বাভাবিক। এই সত্য ব্যক্তি, সমাজ বা রাষ্ট্রজীবনেও খাটে। আমাদের ফুটানি ও আত্মম্ভরিতার জন্য এবার মরব, না বাঁচব-সেটা সময়ই বলে দেবে। তবে লক্ষণ খুবই ভীতি জাগানিয়া। মাঝখান দিয়ে জাতির তো খাসলত খারাপ হয়ে গেছে।
আজন্ম গরীব জাতি হঠাৎ করে ‘তুই বড়লোক’ উস্কানী পেয়ে তো ‘বিষ নেই, তার কুলোপনা চক্কর’ এর মতো বড়লোকীতে অভ্যস্ত ও নেশাগ্রস্থ হয়ে গেছে।
তারা সিনেমা হল হতে সিনেপ্লেক্স চিনেছে, পরকীয়া হতে ’এক্সট্রা ম্যরিটাল এ্যাফেয়ারে’ উন্নীত হয়েছে, কাউকে খ্যাও বলতে শিখেছে, বিড়ি হতে তারা ভ্যাপস এ আপগ্রেড হয়েছে, তারা ক্লাব চিনেছে, হ্যাং আউটে অভ্যস্ত হয়েছে, ’চেকিন’ দিতে ভালোবেসেছে। এক কথায় তারা তো “তোরা এখন ধনী”-এই দৈববাণী পেয়ে তারপর লাসভেগাসিয়ান বা শীঙ্গাপুরিয়ান হয়ে গেছে।
এই জাতকে এখন টেনে ধরেও গরিবী জীবনে আনা অসম্ভবই। ’কারেন’ বাঁচাতে এলাকার চায়ের টং দোকানটায়ও নজরদারী হচ্ছে। পরশু রাতে ৮ টার পরে খোলা পেয়ে ‘ফুলিশ’ রেইডে তাদের সবগুলো চায়ের কাপ ভেঙে গিয়ে গেছে (টঙ্গী ব্যাটার ভাষ্য।) সাধু সাধু। রাজকীয় এত্তেলা মানা ফরজ। না মানলে গর্দান ঘ্যাচাং।
মজার বিষয় হল, গতকাল রাত দশটায় বেড়িয়ে দেখি, এলাকার বাসাবাড়ির চৌহদ্দীতে রাতারাতি গড়ে তোলা কোঠাবাড়ি, মানে খানাপিনার ঝা চকচকে বিপ্লবী দোকানগুলো (রুফটপ, গ্যারেজঢপ, বেডরুমঝপ) একেকটার মধ্যে লক্ষ লক্ষ লাইট জ্বেলে পূর্ণ তেজে দেদীপ্যমান।আর ’বড়লোকস’ হতে সদ্য গরীব বনে যাওয়া দুর্ভিক্ষপিড়িত আমজনতা সেই হাজার ওয়াট লাইটের নিচে বসে কাঙাল ভোজ খেতে ব্যস্ত। ঈশ্বর ওই খানাপিনার দোকানগুলোর মঙ্গল করুন। তারা এই আক্রার মধ্যেও গরীব বনে যাওয়া আমজনতাকে রাত দশটায় আলোকিত ও চমকিত ফ্লোরে খানাপিনা করাচ্ছে।
#powersaving #classstatus #classconflict #classdiscrimination #PovertyChallenge #middleclasslife #nakedlife #thuglife #urbanlife #lifeinmetro #discrimination