অনেক আগে একটা মূভি দেখেছিলাম। No one killed Jasica। পুরো মুভি জুড়ে একটাই প্রশ্ন-জেসিকাকে কে মেরেছিল। আজকের গল্পটা তেমনই।
শহরের একপ্রান্তে, প্রায় শহরের বাইরেই বলা যায়। রেলক্রসিং। সেখানেই পড়ে ছিল থ্যাতলানো দেহটা। দুমড়োনো, মুচড়োনো। একতাল রক্তাক্ত মাংসপিন্ড যেন। একটা হাত রক্তে রাঙানো। আরেকটা হাত আশ্চর্য রকম পরিচ্ছন্ন।
মাংসপিন্ড হয়ে যাওয়া মানব শরীরটার বাইরে একদিকে বাড়িয়ে দেয়া।
যেন সে শেষ মুহূর্তেও কাউকে আহবান করছিল।
কেউ বলছিল, গুপ্তহত্যা। ঘাতকরা মেরে লাশ এখানে ফেলে গেছে।
কেউ বলছিল, রাজনৈতিক হানাহানির ফল। কেউবা বলছিল, অন্তর্দ্বন্দ্ব। কেউ কেউ আবার বলে, রাতের ট্রেন হতে ডাকাতরা ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে হয়তো।
একজন বলল, মাতাল ছিল ব্যাটা। নেশার ঘোরে……………..
ভীড়ের মধ্যে একজনই শুধু বুঝেছিল কারনটা। তার বাড়ানো হাতটা দেখে।
খবরটা পেয়েই ছুটে এসেছিল সেও। কিন্তু অনেক দেরী হয়ে গেছে।
কেউ কি বলতে পারবেন, তাকে কে বা কীসে মেরেছিল?
#kill #lastcall #suicide #death #murder