Skip to content

দেখে যেও

  • by

তোমরা যেখানে চাও যাও চলে,
আমি রব হেথায়, এই নিরালে।
জলের কুলু কুলু, পাতার কূজন ফিসফিস,
পাখিদের কলতান, চলে ফিরে অহর্নিষ।
মরা পত্রপল্লবের মর্মরে বাঁজে সুর
এ সোঁদা মাটির গন্ধ, ছড়াবে বহুদূর।
পূর্নিমা রাতে বনে বয় যবে হাওয়া
বসে রব তায়, ভুলে গিয়ে নাওয়া খাওয়া।
এ নিরব ভূমে রচিও মোর অন্তিম শয়ান
ক্ষণিকের বিদায় নয়, আমার প্রিয় মহাপ্রয়ান।
শেষ বস্ত্রটুকু রচিয়ো মম দুর্বা উত্তরীয়ে,
পারো যদি তবে দিও কিঞ্চিৎ মাতাল দখিনা বাঁয়ে।
যদি না জোটে আতর লোবান ধুঁপ
অবাক শিশির ধুয়ে দেবে নিশি রূপ। ৎ
শুকতারা নয়, আলো দেবে জোঁনাকি মেয়ে
অমরাবতি ফুল ফোটালে
দেখো এসো তড়িৎ যেয়ে।

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *